জা তী য় শি ক্ষা ক্র ম ও পা ঠ্য পু স্ত ক বো র্ড: এইচএসসি পরীক্ষা-২০১৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের জাতীয় শিক্ষাক্রম-এর নির্দেশনা অনুসারে ‘এইচএসসি পরীক্ষা ২০১৫’-এর বিষয়ভিত্তিক নম্বর বিভাজন।
মোট নম্বর: ১৩০০ [আবশ্যিক বিষয়ের নম্বর: ১১০০; ঐচ্ছিক: ২০০]
ব্যবসায় শিক্ষা শাখা
বিষয়
প্রশ্নে নম্বর বিভাজন
উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন
পূর্ণমান ২০০
(প্রতিটি পত্রে নম্বর ১০০)
প্রতি পত্রে রচনামূলক প্রশ্ন এবং সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে।
প্রতিটি পত্রে রচনামূলক প্রশ্ন ৬০ নম্বর।
# নয়টি প্রশ্ন থেকে ছয়টির উত্তর দিতে হবে।
# প্রতিটি প্রশ্ন ১০ নম্বর।
প্রতিটি পত্রে সংক্ষিপ্ত উত্তর-প্রশ্ন: ৪০ নম্বর।
# ১২টি সংক্ষিপ্ত প্রশ্ন থেকে ৮টি প্রশ্নের উত্তর দিতে হবে।
# প্রতিটি প্রশ্ন ৫ নম্বর।
প্রশ্নপত্র প্রণয়নের নির্দেশনা
সব অধ্যায় থেকে প্রশ্ন থাকবে।
শিখনফলের চাহিদা অনুসারে প্রশ্ন করতে হবে।
ব্যাপ্তি ও পরিধি (শিখনফল ও পিরিয়ড সংখ্যা) অনুসারে অধ্যায়ের প্রশ্নের সংখ্যা নির্ধারণ করতে হবে।
একই বিষয়বস্তু রচনামূলক ও সংক্ষিপ্ত উত্তর প্রশ্নের সাহায্যে মূল্যায়ন করা যাবে না।
রচনামূলক প্রশ্নের সাহায্যে সূত্র ফর্মুলা, তত্ত্ব, নীতি, ধারণার ব্যবহার ও প্রয়োগ এবং বিশ্লেষণধর্মী/মতামত প্রদান/ মূল্যায়ন করা ইত্যাদি মূল্যায়ন করার সুযোগ রাখতে হবে।
সংক্ষিপ্ত প্রশ্নের ক্ষেত্রে জ্ঞান স্তরের প্রশ্ন (৪০ শতাংশ) এবং অনুধাবন স্তরের প্রশ্ন (৬০ শতাংশ) থাকতে হবে।
প্রশ্নের জন্য বরাদ্দকৃত নম্বর ও উত্তর প্রদানের সময় বিবেচনায় রেখে প্রশ্ন প্রণয়ন করতে হবে।
মানবিক শাখা
বিষয়
প্রশ্নে নম্বর বিভাজন
# ইতিহাস
# ইসলামের ইতিহাস ও সংস্কৃতি
# পৌরনীতি ও সুশাসন
# সমাজবিজ্ঞান
# সমাজকর্ম
# অর্থনীতি

পূর্ণমান ২০০
(প্রতিটি পত্রে নম্বর ১০০)
প্রতিটি বিষয়ের প্রতি পত্রে—
# নয়টি সৃজনশীল প্রশ্ন থাকবে। ছয়টি প্রশ্নের উত্তর দিতে হবে।
# ৪০টি বহুনির্বাচনি প্রশ্ন থাকবে। সব প্রশ্নের উত্তর দিতে হবে।
প্রতিটি পত্রে রচনামূলক প্রশ্ন এবং সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন থাকবে।
প্রতিটি পত্রে রচনামূলক প্রশ্ন ৬০ নম্বর
# নয়টি প্রশ্ন থেকে ছয়টির উত্তর দিতে হবে। প্রতিটি প্রশ্ন ১০ নম্বর।
প্রতিটি পত্রে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন ৪০ নম্বর।
# ১২টি সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন থেকে আটটি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রতিটি প্রশ্ন ০৫ নম্বর।
প্রশ্ন প্রণয়নের নীতিমালা
সব অধ্যায় থেকে প্রশ্ন থাকবে।
শিখনফলের চাহিদা অনুসারে প্রশ্ন করতে হবে।
ব্যাপ্তি ও পরিধি (শিখনফল ও পিরিয়ড সংখ্যা) অনুসারে অধ্যায়ের প্রশ্নের সংখ্যা নির্ধারণ করতে হবে।
একই বিষয়বস্তু (শিখনফল) রচনামূলক ও সংক্ষিপ্ত উত্তর প্রশ্নের সাহায্যে মূল্যায়ন করা যাবে না।
রচনামূলক প্রশ্নের সাহায্যে সূত্র ফর্মুলা, তত্ত্ব, নীতি, ধারণার ব্যবহার এবং প্রয়োগ ও বিশ্লেষণধর্মী/মতামত প্রদান/মূল্যায়ন ইত্যাদি মূল্যায়ন করা হবে।
সংক্ষিপ্ত উত্তর প্রশ্নের ক্ষেত্রে জ্ঞান স্তরের প্রশ্ন (৪০ শতাংশ) এবং অনুধাবন স্তরের প্রশ্ন (৬০ শতাংশ) থাকতে হবে।
প্রশ্নের জন্য বরাদ্দকৃত নম্বর ও উত্তর প্রদানের সময় বিবেচনায় রেখে প্রশ্ন প্রণয়ন করতে হবে।
# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল