জাইটেক্স তথ্যপ্রযুক্তি মেলায় বেসিস
মধ্যপ্রাচ্যের অন্যতম তথ্যপ্রযুক্তি মেলা গালফ ইনফরমেশন টেকনোলজি এক্সপো ২০১২-তে (জাইটেক্স টেকনোলজি উইক) অংশ নিয়েছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)। ১৪ অক্টোবর থেকে শুরু হওয়া এ মেলা শেষ হবে আগামীকাল। খবর বিজ্ঞপ্তির।সংযুক্ত আরব আমিরাতের দুবাই ওয়ার্ল্ড ট্রেড অ্যান্ড কনভেনশন সেন্টারে আয়োজিত এই মেলায় রপ্তানি উন্নয়ন ব্যুরোর সহযোগিতায় রিভ সিস্টেমস, বিজনেস অটোমেশন লিমিটেড, সিএসিটিএস লিমিটেড, এথিক্স অ্যাডভান্স টেকনোলজি লিমিটেড, হোস্টিং হেল্প ২৪, সিসনোভা ইনফরমেশন সিস্টেমস লিমিটেড, স্ট্রাকচারড ডেটা সিস্টেমস লিমিটেড, দি ডেটাবিজ সফটওয়্যার লিমিটেড, সিংক্রোনাস আইসিটি ও জেনুইটি সিস্টেমস অংশ নিয়েছে। মেলায় বেসিস দলের নেতৃত্বে দিচ্ছেন বেসিসের সভাপতি এ কে এম ফাহিম মাশরুর এবং আন্তর্জাতিক বাজার উন্নয়ন-বিষয়ক স্থায়ী কমিটির চেয়ারম্যান ফারহানা এ রহমান।