শূন্যস্থান পূরণ অংশ-৩
প্রিয় সমাপনী পরীক্ষার্থী, ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ের ২ নং প্রশ্নটি থাকবে শূন্যস্থান-এর ওপর।
অধ্যায়-২
১২. সালাত শব্দের অর্থ—।
উত্তর: নত হওয়া।
১৩. ইসলাম— রুকনের ওপর প্রতিষ্ঠিত।
উত্তর: পাঁচটি।
১৪. ঈমানের পরেই—স্থান।
উত্তর: সালাতের।
১৫. সালাতের মাধ্যমে মানুষ—হয়ে যায়।
উত্তর: নিষ্পাপ।
১৬. সালাত জান্নাতের—।
উত্তর: চাবি।
১৭. —সময়ই জুমার সালাত আদায় করতে হয়।
উত্তর: জোহরের।
১৮. —পর থেকে মাগরিবের সময় শুরু হয়।
উত্তর: সূর্যাস্তের।
১৯. নিয়মমতো কাজ করলে — পাওয়া যায়।
উত্তর: সুফল।
২০. সালাতের ফরজ—টি।
উত্তর: ১৪।
২১. সালাতের ফরজ কাজ—বিভক্ত।
উত্তর: দুই ভাগে।
২২. সালাতের আহকাম—টি।
উত্তর: ৭।
২৩. ওয়াজিব মানে—।
উত্তর: অবশ্য করণীয়।
২৪. ফরজের পরেই—স্থানের গুরুত্ব।
উত্তর: ওয়াজিবের।
২৫. ভুলে বাদ পড়লে—দিতে হয়।
উত্তর: সাহু সেজদা।
২৬. সালাতের ওয়াজিব—টি।
উত্তর: ১৪।
২৭. সাহু মানে—। উত্তর: ভুল।
২৮. মসজিদের অর্থ—।
উত্তর: সিজদা করার স্থান।
২৯. বাংলাদেশে—বেশি মসজিদ আছে।
উত্তর: দুই লাখেরও।
৩০. দুনিয়ার সকল—আল্লাহর ঘর।
উত্তর: মসজিদই।
৩১. সকল মসজিদই—।
উত্তর: পবিত্র ও সম্মানিত।
৩২. মসজিদের কতগুলো — মেনে চলতে হয়।
উত্তর: আদব।
৩৩. সাওম অর্থ—। উত্তর: বিরত থাকা।
৩৪. সাওম পালনের মূল উদ্দেশ্য হলো— অর্জন করা।
উত্তর: তাকওয়া।
৩৫. তাকওয়া মানে—।
উত্তর: আল্লাহকে ভয় করা।
৩৬. সাওম আত্মসংযম ও — উৎকৃষ্ট উপায়।
উত্তর: আত্মশুদ্ধির।
৩৭. —হচ্ছে ঢালস্বরূপ। উত্তর: সাওম।
৩৮. রমজানকে—বলা হয়।
উত্তর: সহানুভূতির মাস।
৩৯. সাওম পালনে অনেক — প্রয়োজন হয়।
উত্তর: ধৈর্যের।
৪০. সাওমের মাসকে ফজিলতের দিক দিয়ে — ভাগে ভাগ করা হয়।
উত্তর: তিন।
৪১. সাওম একমাত্র আল্লাহরই জন্য—।
উত্তর: নিবেদিত।
৪২. রমজানের সাওম শুরু হয়—খাওয়ার পর।
উত্তর: শেষ রাতে সেহরি।
৪৩. রমজানে — নামাজ আদায় করতে হয় এশার নামাজের পর।
উত্তর: তারাবির।
৪৪. জাকাত শব্দের অর্থ—।
উত্তর: পবিত্রতা।
৪৫. — সম্পদে গরিবদের অধিকার আছে।
উত্তর: ধনীদের।
৪৬. জাকাত না দিলে সম্পদ—থাকে।
উত্তর: ময়লাযুক্ত।
৪৭. জাকাত দিলে — ব্যবধান কমে যায়।
উত্তর: ধনী-গরিবের।
৪৮. নিসাব মানে—।
উত্তর: নির্ধারিত পরিমাণ।
৪৯. নিসাব পরিমাণ সম্পদের — জাকাত দিতে হয়।
উত্তর: চল্লিশ ভাগের এক ভাগ।
৫০. প্রতি এক শ টাকায় জাকাত হয়—।
উত্তর: আড়াই টাকা।
পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল