জাকাতের অর্থ পবিত্রতা ও বৃদ্ধি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সঠিক প্রশ্নোত্তর  অংশ-১৩
প্রিয় সমাপনী পরীক্ষার্থী, আজ দেওয়া হলো ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ে ১ নম্বর প্রশ্নটি অর্থাৎ ‘সঠিক উত্তরটি খাতায় লিখ’-এর ওপর প্রশ্নোত্তর।

অধ্যায়-২
৪১. আত্মসংযম ও আত্মশুদ্ধির উৎকৃষ্ট উপায় কী?
ক. জাকাত খ. সাওম
গ. জিহাদ ঘ. সাদকা
উত্তর: খ. সাওম।
৪২. ঈমানদারদের জন্য সাওম কী স্বরূপ?
ক. সেতু খ. চাবি গ. ঢাল ঘ. ছায়া
উত্তর: গ. ঢাল।
৪৩. ‘সাওম হচ্ছে ঢালস্বরূপ’—কে বলেছেন?
ক. রাসূল (সা.) খ. আল্লাহ তাআলা
গ. হজরত আবু বকর (রা.)
ঘ. হজরত ওমর (রা.)
উত্তর: ক. রাসূল (সা.)।
৪৪. রাসূল (সা.) ‘রমজান’-কে কী বলে আখ্যায়িত করেছেন?
ক. ব্যক্তিত্বের মর্যাদা খ. সহানুভূতির মাস
গ. সম্মানের মাস ঘ. নাজাতের মাস
উত্তর: খ. সহানুভূতির মাস।
৪৫. সাওম পালনের মাস কোনটি?
ক. মহররম খ. জিলহজ
গ. রমজান ঘ. রবিউল আউয়াল
উত্তর: গ. রমজান।
৪৬. ‘সাওম কেবল আমারই জন্য, আমি নিজেই এর প্রতিদান দেব।’— উক্তিটি কে করেছেন?
ক. আল্লাহ তাআলা খ. মহানবী (সা.)
গ. হজরত আলী (রা.)
ঘ. হজরত মুসা (আ.)
উত্তর: ক. আল্লাহ তাআলা।
৪৭. কোন ব্যক্তি আল্লাহ তাআলার কাছে উচ্চতর ব্যক্তিত্বের মর্যাদা লাভ করবেন?
ক. সাওম পালনকারী
খ. জ্ঞান অর্জনকারী
গ. সত্যবাদী ঘ. দেশভ্রমণকারী
উত্তর: ক. সাওম পালনকারী।
৪৮. তারাবির সালাত কত রাকাত?
ক. ২০ রাকাত খ. ১৮ রাকাত
গ. ১৫ রাকাত ঘ. ১০ রাকাত
উত্তর: ক. ২০ রাকাত।
৪৯. তারাবির সালাত আদায় করাকে কী বলে?
ক. ফরজ খ. সুন্নত গ. ওয়াজিব ঘ. নফল
উত্তর: খ. সুন্নত।
৫০. জাকাতের অর্থ কী?
ক. দান খ দোয়া
গ. বৃদ্ধি ঘ. পবিত্রতা ও বৃদ্ধি
উত্তর: ঘ. পবিত্রতা ও বৃদ্ধি।
৫১. মুসলমানদের নিসাব পরিমাণ ধনসম্পদের একটি নির্দিষ্ট অংশ বছর পূর্তিতে আল্লাহ তাআলার নির্ধারিত খাতসমূহে ব্যয় করাকে কী বলে?
ক. দান খ. ভিক্ষা গ. খয়রাত ঘ. জাকাত
উত্তর: ঘ. জাকাত।

শিক্ষক, বিএমটিটিআই, গাজীপুর

পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল