জাকারবার্গকে ১০ লাখ ফেসবুক ব্যবহারকারীর উপহার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দীর্ঘদিনের বান্ধবী প্রিসিলা চ্যানকে বিয়ে করার পর ফেসবুকের সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ ফেসবুকে তাঁর রিলেশনশিপ বা সম্পর্কের স্ট্যাটাসটি বদলে ‘ম্যারেড’ লিখেছিলেন। জাকারবার্গের ম্যারেড স্ট্যাটাসে ১০ লাখেরও বেশি ‘লাইক’ পড়েছে।পারিবারিক এই বিয়েতে মাত্র ১০০ জন অতিথি উপস্থিত ছিলেন। নিজের নকশা করা ‘সাধারণ’ একটি রুবির আংটি নববধূর আঙুলে পরিয়েছেন ২৮ বছর বয়সী জাকারবার্গ। এক খবরে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ম্যাশেবল জানিয়েছে, জাকারবার্গের বিয়ের স্ট্যাটাস আপডেট করা ও বিয়ের ছবি ফেসবুকে পোস্ট করার পর জাকারবার্গ ভক্তদের মধ্যে সাড়া পড়ে যায়। জাকারবার্গের ফেসবুক প্রোফাইল তাঁর মন্তব্যটিতে দ্রুত লাইক পড়তে শুরু করে; যা বর্তমানে ১০ লাখ পেরিয়ে গেছে।লাইকের পাশাপাশি নানা রকম মন্তব্যও লিখছেন ভক্তরা। তাঁর স্ট্যাটাসে ৭০০-রও বেশি মন্তব্য পড়েছে। মন্তব্যে নব দম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন এবং সুখী জীবন কামনা করেছেন ভক্তরা। এদিকে লাইক পাওয়ার দিক থেকে পিছিয়ে নেই মিসেস জাকারবার্গও। তাঁর স্ট্যাটাসের বিপরীতে লাইক পড়েছে ৩৯ হাজার।সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেসবুক ও টুইটারে ১৯ বিলিয়ন ডলারের মালিক জাকারবার্গের বিয়ে নিয়ে অসংখ্য টুইট ও স্ট্যাটাস আপডেট করেছেন ভক্তরা।ভক্তদের আক্ষেপ জাকারবার্গ তাঁর ৯০ কোটিরও বেশি ফেসবুক-বন্ধুকে নিমন্ত্রণের কথা কীভাবে ভুলে গেলেন! তবে একান্তই পারিবারিক বিয়ে বলেই হয়তো ফেসবুক বন্ধুরা এখনো নব দম্পতির কাছ থেকে ধন্যবাদটুকু পাননি।তবে ১০ লাখ লাইক উপহারের বিপরীতে জাকারবার্গের কাছ থেকে ধন্যবাদ পাওয়ার আশা করতেই পারেন ভক্তরা।