জাকারবার্গের লক্ষ্য ৫০০ কোটি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেসবুকের ব্যবহারকারীর সংখ্যা ৫০০ কোটিতে নিয়ে যাওয়ার কথা ভাবছেন এর সহপ্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ। এ জন্য ফেসবুককে আরও আকর্ষণীয় করার পরিকল্পনা নিয়েছেন তিনি।ফেসবুকে পুঁজি বিনিয়োগকারীদের উদ্দেশে জাকারবার্গ সম্প্রতি এক ই-মেইল বার্তায় লিখেছেন, ‘আমাদের গ্রাহকসংখ্যা ইতিমধ্যে ১০০ কোটি ছাড়িয়ে গেছে। প্রতিদিনই ব্যবহারকারীর সংখ্যা বাড়ছে। তাঁরা ফেসবুককে যোগাযোগের অন্যতম মাধ্যম হিসেবে বেছে নিয়েছেন। মনের কথা বলার যেন এটাই একমাত্র মাধ্যম। এ জন্য ফেসবুককে আরও আকর্ষণীয় করতে নতুন করে ঢেলে সাজানো হবে।’ জাকারবার্গ আশা করছেন, ২০২০ সালের মধ্যে ফেসবুক ব্যবহারকারির সংখ্যা ৫০০ কোটিতে নিয়ে যেতে পারবেন।ফেসবুকের দেওয়া তথ্য অনুযায়ী, এখন প্রতি মাসে ছয় কোটি মানুষ মোবাইল ফোন থেকে ফেসবুকে প্রবেশ করছেন। শুধু মোবাইল ফোন থেকে ফেসবুকে প্রবেশ করে এমন লোকের সংখ্যা এক কোটি ২৬ লাখের বেশি। কম্পিউটার ব্যবহারকারীদের ৪০ শতাংশ দিনে একবার হলেও ফেসবুকে প্রবেশ করেন। চলতি বছরের শেষ চার মাসে ফেসবুকের রাজস্ব আয়ের ১৪ শতাংশ এসেছে মোবাইল ফোন থেকে। —বিবিসি অবলম্বনে রোকেয়া রহমান