জাকারবার্গের হাতছাড়া হতে পারে ফেসবুক!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বের অন্যতম জনপ্রিয় সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেসবুকের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গের হাতছাড়া হতে পারে ফেসবুক! এতে জাকারবার্গ শীর্ষ পদ হারানোর পাশাপাশি চাকরিচ্যুতও হতে পারেন! আর এ কাজটি করতে পারবে ফেসবুক কার্যনির্বাহী পরিষদ। ব্যবহারকারীর সংখ্যা আর জনপ্রিয়তা বাড়ার পাশাপাশি অনেক দিন ধরেই ফেসবুকের ভবিষ্যৎ নিয়ে চলছে নানা ধরনের আলোচনা। অতিসম্প্রতি ফেসবুকের ইনিশিয়াল পাবলিক অফার (আইপিও) নিবন্ধ নিয়ে তৈরি হয়েছে আরেক জটিলতা। আইপিওর মাধ্যমে ফেসবুক ৫০০ কোটি ডলারের প্রতিষ্ঠান হিসেবে করতে চাইছেন জাকারবার্গ। খুব শিগগির ফেসবুক আইপিওর মাধ্যমে যুক্তরাষ্ট্রের সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনভুক্ত হতে যাচ্ছে। এ নিবন্ধনের শর্ত অনুযায়ী ফেসবুক থেকে চলে গেলে কিংবা চাকরিচ্যুত হলেও জাকারবার্গ ফেসবুকের মতো আর কোনো সামাজিক যোগাযোগের সাইট তৈরি করতে পারবেন না।এমন সব জটিলতায় ফেসবুকের ভবিষ্যৎ নিয়ে তৈরি হয়েছে নানা ধরনের শঙ্কা। আর এসব সমস্যার কারণে ফেসবুক ব্যবহারকারীদের মধ্যেও চলছে নানা ধরনের আলোচনা। তবে যেকোনো ধরনের পরিবর্তনই হতে পারে বলে মনে করা হচ্ছে। তবে যা-ই হোক না কেন সেটা ইতিবাচকও হতে পারে আবার নেতিবাচকও হতে পারে—এমনই আশা প্রযুক্তি বিশ্লেষকদের। —টাইমস অব ইন্ডিয়া অবলম্বনে কাজী আশফাক আলম