জাতিসংঘ একটি আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শূন্যস্থান পূরণ  অংশ-শেষ

প্রিয় সমাপনী শিক্ষার্থী, বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়েআজ ২নং প্রশ্নের ‘শূন্যস্থানের প্রযোজ্য শব্দ বা শব্দসমূহ’ দেওয়া হলো।

অধ্যায়-১৩
৪. — একটি আঞ্চলিক সহযোগিতা সংস্থা।
উত্তর: সার্ক।
৫. — একটি আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা।
উত্তর: জাতিসংঘ।
৬. বিশ্বের যেকোনো — দেশ জাতিসংঘের সদস্য হতে পারে।
উত্তর: স্বাধীন।
৭. জাতিসংঘ গঠিত হয় — সালের ২৪ অক্টোবর।
উত্তর: ১৯৪৫।
৮. বাংলাদেশ ১৯৭৪ সালের ১৭ সেপ্টেম্বরে — সদস্যপদ লাভ করে।
উত্তর: জাতিসংঘের।
৯. জাতিসংঘের সদর দপ্তর মার্কিন যুক্তরাষ্ট্রের — শহরে অবস্থিত।
উত্তর: নিউইয়র্ক।
১০. জাতিসংঘের প্রধান উদ্দেশ্য হলো বিশ্বে — প্রতিষ্ঠা করা।
উত্তর: শান্তি।
১১. জাতিসংঘের বর্তমান সদস্যসংখ্যা —।
উত্তর: ১৯৩।
১২. বাংলাদেশ — সালে জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব পালন করেছে।
উত্তর: ১৯৮৬।
১৩. জাতিসংঘের প্রতিরক্ষা পরিষদ হলো — পরিষদ।
উত্তর: নিরাপত্তা।
১৪. নিরাপত্তা পরিষদে স্থায়ী সদস্য রাষ্ট্র —টি।
উত্তর: ৫।
১৫. বাংলাদেশ — নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছে।
উত্তর: দুবার।
১৬. জাতিসংঘের নিজস্ব কোনো — বাহিনী নেই।
উত্তর: সামরিক।
১৭. আন্তর্জাতিক আদালত মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের সমুদ্র সীমানা নিয়ে একটি বিরোধের রায় দেয় — সালে।
উত্তর: ২০১২।
১৮. জাতিসংঘের বর্তমান মহাসচিবের নাম —।
উত্তর: বান কি মুন।
১৯. বিশ্বের শিশুদের উন্নয়নে কাজ করে —।
উত্তর: ইউনিসেফ।
২০. ইউনেস্কোর সদর দপ্তর ফ্রান্সের — অবস্থিত।
উত্তর: প্যারিসে।
২১. খাদ্য হচ্ছে মানুষের প্রধান — চাহিদা।
উত্তর: মৌলিক।
২২. প্রতিবছর — এপ্রিল তারিখে বিশ্ব স্বাস্থ্য সংস্থার উদ্যোগে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয়।
উত্তর: ৭ই
২৩. সার্কের সদস্যসংখ্যা —।
উত্তর: ৮টি।
২৪. সার্ক গঠিত হয় —।
উত্তর: ১৯৮৫ সালের ৮ ডিসেম্বর।
২৫. সার্কের প্রধান লক্ষ সদস্যভুক্ত দেশগুলোর আর্থ-সামাজিক—।
উত্তর: উন্নয়ন।

শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা