জাতিসংঘের এসডিজি পুরস্কার পাচ্ছেন সোনিয়া বশির কবির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সোনিয়া বশির কবির
সোনিয়া বশির কবির

নারীর ডিজিটাল ক্ষমতায়নের জন্য জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) অর্জনকারী নেতা হিসেবে নির্বাচিত হয়েছেন মাইক্রোসফট বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক সোনিয়া বশির কবির। তিনিসহ ১০ জন পাচ্ছেন এই পুরস্কার। ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অনুষ্ঠেয় ‘ইউনাইটেড ন্যাশনস গ্লোবাল কমপ্যাক্ট লিডারস সামিট ২০১৭’ আয়োজনে তাঁদের হাতে এই পুরস্কার তুলে দেওয়া হবে। গতকাল মঙ্গলবার মাইক্রোসফট বাংলাদেশের জনসংযোগ প্রতিষ্ঠানের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

পুরস্কারের জন্য নির্বাচিত  হওয়ায় সোনিয়া বশির কবির বলেন, ‘আমাকে নির্বাচিত করায় আমি অত্যন্ত সম্মানিত বোধ করছি। প্রযুক্তিতে আমাদের দেশের নারীদের অনুপ্রাণিত করার ব্যাপারে আমি কাজ করে  যেতে চাই।’

ডিজিটাল শিক্ষায় শিক্ষিত করার লক্ষ্যে বিভিন্ন কর্মশালা পরিচালনার মাধ্যমে তথ্যপ্রযুক্তি খাতে নারীর অংশগ্রহণ বাড়াতে কাজ করছেন সোনিয়া বশির কবির।

বিজ্ঞপ্তি