বা ং লা দে শ ও বি শ্ব প রি চ য়
জাতিসংঘের সকল প্রশাসনিক কাজ পরিচালনার দায়িত্ব জাতিসংঘ সচিবালয়ের ওপর

সঠিক উত্তরটি লেখ অংশ-১৭ (শেষ)
প্রিয় পরীক্ষার্থী, বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের ১নং প্রশ্নটি থাকবে ‘সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখ’-এভাবে।
অধ্যায়-১৩
১২. বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাজের ফলে বিশ্ব থেকে কোন রোগ দূর করা সম্ভব হয়েছে?
ক. গুটি বসন্ত খ. কলেরা গ. এইডস ঘ. ক্যানসার
উত্তর: ক. গুটি বসন্ত
১৩. ইউনিসেফ কাদের নিয়ে কাজ করে থাকে?
ক. বেকারদের নিয়ে খ. দরিদ্র্যদের নিয়ে
গ. মানুষের অধিকার রক্ষার জন্য
ঘ. বিশ্বের শিশুদের উন্নয়নে
উত্তর: ঘ. বিশ্বের শিশুদের উন্নয়নে
১৪. জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত?
ক. মার্কিন যুক্তরাষ্ট্রে খ. ফ্রান্সে গ. চীনে ঘ. রাশিয়ায়
উত্তর: ক. মার্কিন যুক্তরাষ্ট্রে।
১৫. জাতিসংঘের প্রধান কাজ কী বলে মনে কর?
ক. আন্তর্জাতিক বিরোধের শান্তিপূর্ণ মীমাংসা করা
খ. সন্ত্রাস দমনে সাহায্য করা
গ. ত্রাণসামগ্রী দেওয়া ঘ. শিক্ষার প্রসার ঘটানো
উত্তর: ক. আন্তর্জাতিক বিরোধের শান্তিপূর্ণ মীমাংসা করা।
১৬. আন্তর্জাতিক আদালত মিয়ানমারের সঙ্গে সমুদ্র সীমানাসংক্রান্ত বাংলাদেশের বিরোধের রায় দেয়—
ক. ২০০৯ খ. ২০১০ গ. ২০১১ ঘ. ২০১২ সালে
উত্তর: ঘ. ২০১২ সালে
১৭. জাতিসংঘের সকল প্রশাসনিক কাজ পরিচালনার দায়িত্ব কার?
ক. অছি পরিষদের খ. জাতিসংঘ সচিবালয়ের
গ. ইউনিসেফের ঘ. ইউনেসকোর
উত্তর: খ. জাতিসংঘ সচিবালয়ের
১৮. বিশ্বের শিশুদের অধিকার রক্ষায় ইউনিসেফ কোন কাজটি করে থাকে?
ক. গান শেখায় খ. পতাকা তৈরিতে সহায়তা করে
গ. শিশুদের বিভিন্ন প্রতিষেধক টিকা দান
ঘ. ব্যবসা-বাণিজ্য শেখায়
উত্তর: গ. শিশুদের বিভিন্ন প্রতিষেধক টিকা দান
১৯. ইউএনডিপির মূল কাজ কী?
ক. বিভিন্ন দেশের যুদ্ধবিষয়ক কাজ করা
খ. জাতিসংঘ যে কাজগুলো করে তার সমন্বয় সাধন করা গ. সমুদ্র সীমা সংরক্ষণ করা
ঘ. বিশ্ববাণিজ্য ঠিক রাখা
উত্তর: খ. জাতিসংঘ যে কাজগুলো করে তার সমন্বয় সাধন করা
২০. কোন সংস্থার উদ্যোগে বাংলাদেশের ভাষাশহীদ দিবস বিশ্বমাতৃভাষা দিবসের মর্যাদা পেয়েছে?
ক. ইউনেসকো খ. ইউনিসেফ
গ. ডব্লিউএইচও ঘ. সার্ক
উত্তর: ক. ইউনেসকো
২১. সারা বিশ্বে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কত তারিখে পালিত হয়?
ক. ২০ ফেব্রুয়ারি খ. ২১ ফেব্রুয়ারি
গ. ২২ ফেব্রুয়ারি ঘ. ২৩ ফেব্রুয়ারি
উত্তর: খ. ২১ ফেব্রুয়ারি
২২. খাদ্য ও কৃষি সংস্থা গঠিত হয়েছে কেন?
ক. বিশ্বকে অর্থনৈতিক মুক্তিদানের জন্য
খ. বিশ্বকে খাদ্য সমস্যা থেকে মুক্ত করার জন্য
গ. বিশ্বকে উন্নত করার জন্য
ঘ. বিশ্বকে দারিদ্র্য থেকে মুক্ত করার জন্য
উত্তর: খ. বিশ্বকে খাদ্য সমস্যা থেকে মুক্ত করার জন্য।
২৩. বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয় কবে?
ক. ৭ মার্চ খ. ৫ এপ্রিল গ. ৭ এপ্রিল ঘ. ১০ জুন
উত্তর: গ. ৭ এপ্রিল
২৪. কোন সংস্থার কাজের ফলে বিশ্ব থেকে গুটি বসন্ত রোগ দূর করা সম্ভব হয়েছে?
ক. খাদ্য ও কৃষি সংস্থা খ. বিশ্ব স্বাস্থ্য সংস্থা
গ. বিশ্বব্যাংক ঘ. সার্ক
উত্তর: খ. বিশ্ব স্বাস্থ্য সংস্থা
২৫. বিশ্বব্যাংকের সদর দপ্তর কোথায় অবস্থিত?
ক. যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে
খ. যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে
গ. ইতালির ভেনিসে
ঘ. স্পেনের মাদ্রিদে।
উত্তর: ক. যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে।
শিক্ষক, বিএমটিটিআই, গাজীপুর