জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ) প্রণীত নমুনা অনুচ্ছেদ (বইবহির্ভূত)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিচের অনুচ্ছেদটি পড়ো এবং ১, ২, ৩ ও ৪ নম্বর ক্রমিকের প্রশ্নগুলোর উত্তর দাও।
সংগীতের দুটি ক্ষেত্র আছে—এক. কণ্ঠসংগীত দুই. যন্ত্রসংগীত। সচরাচর কণ্ঠসংগীতের পরিপূরক হিসেবে ব্যবহূত হয় যন্ত্রসংগীত। তবে শুধু কণ্ঠসংগীত যেমন সম্ভব, তেমনি শুধু যন্ত্রসংগীতও সম্ভব। বাঁশি, ঢোল, তবলা, করতাল, খোল, খঞ্জনি, হারমোনিয়াম, মাদল, একতারা, দোতারা, সেতার, সরোদ এই রকম অনেক বাদ্যযন্ত্র ব্যবহূত হয় কণ্ঠসংগীতের সহযোগী হিসেবে। যাঁরা এসব যন্ত্র ব্যবহার করেন, তাঁদের ভিন্ন ভিন্ন নাম আছে। বাঁশি বাজান যিনি, তিনি বংশীবাদক; ঢোল বাজান যিনি, তিনি ঢুলি; তবলা বাজান যিনি, তিনি তবলচি। গ্রামবাংলার বিভিন্ন অঞ্চলের সাধারণ মানুষের মধ্যেও সংগীত চর্চার ঐতিহ্য আছে। এসব গানকে সাধারণভাবে লোকসংগীত বলা হয়। লোকসংগীত সাধারণ মানুষের বাকপ্রতিভার স্বতঃস্ফূর্ত অভিব্যক্তি। লোকসংগীতসমৃদ্ধ আমাদের দেশের কোনো অঞ্চলে আছে ভাওয়াইয়া, কোনো অঞ্চলে ভাটিয়ালি, কোনো অঞ্চলে বাউল গান, কোনো অঞ্চলে আছে মাইজভান্ডারি। এসব আঞ্চলিক গানের মধ্যে নারী শিল্পীদেরও অবদান আছে। এগুলোকে বলা হয় মেয়েলি গীত। বাংলাদেশের মানুষ মনের নানা ভাব সংগীতের মাধ্যমে প্রকাশ করে। ধান উত্পাদন করে আমরা জীবন রক্ষা করি আর গানের মাধ্যমে আমরা অন্তরের আবেগ ও প্রাণের উল্লাস প্রকাশ করি। তাই বলা হয়, ‘ধানের দেশ, গানের দেশ, এই আমাদের বাংলাদেশ’।
১। সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো: ১×৫=৫
(১) ওপরের অনুচ্ছেদটি মূলত যে বিষয় নিয়ে লেখা তা হলো—
ক. ছড়া খ. নাটক গ. সংগীত ঘ. কবিতা
(২) লোকসংগীতকে বলা হয়—
ক. শহরের লোকদের গান খ. গ্রামবাংলার গান
গ. আধুনিক গান ঘ. বিদেশি গান
(৩) খঞ্জনি শব্দটির ‘ঞ্জ’ যুক্ত বর্ণটিতে আছে—
ক. জ+ঞ খ. ঞ+জ গ. ণ+জ ঘ. ণ+ছ।
# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল