জাতীয় বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ নিয়ে নতুন কোর্স

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় বিশ্ববিদ্যালয়ে ‘স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস’ নামে ১০০ নম্বরের (চার ক্রেডিট) একটি কোর্স আবশ্যিক বিষয় হিসেবে চালু করার সিদ্ধান্ত হয়েছে।

আগামী শিক্ষাবর্ষ থেকে সম্মান ও ডিগ্রি (পাস) প্রথম বর্ষে এ কোর্স চালু হবে।কলা, সামাজিক বিজ্ঞান, বাণিজ্য, বিজ্ঞানসহ সব ধারার শিক্ষার্থীদের জন্য এটি চালু হবে।

আজ রোববার জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে একাডেমিক কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত হয়। সভায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হারুন-অর-রশিদ সভাপতিত্ব করেন।

বিশ্ববিদ্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সভায় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোর শিক্ষা কার্যক্রম সরেজমিনে তদারক করার জন্য দল পাঠানো হবে। এ ছাড়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে থিসিসসহ দেড় বছর মেয়াদি মাস্টার্স ও এমবিএ প্রোগ্রাম চালুর সিদ্ধান্ত হয়েছে।