জাতীয় বিশ্ববিদ্যালয়ের কালকের পরীক্ষা স্থগিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে আগামীকাল মঙ্গলবার অনুষ্ঠেয় সব পরীক্ষা অনিবার্যকারণে স্থগিত করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ সোমবার জানানো হয়, এই পরীক্ষার নতুন সময়সূচি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের মাধ্যমে পরে জানানো হবে।
উল্লেখ্য, মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতে ইসলামীর সাবেক আমীর গোলাম আযমের ৯০ বছর কারাদণ্ডাদেশের রায়ে ক্ষুব্ধ হয়ে কাল পাল্টাপাল্টি হরতাল ডেকেছে জামায়াত ইসলামী এবং গণজাগরণ মঞ্চ ও বাম ছাত্র সংগঠনগুলো।