জাতীয় বিশ্ববিদ্যালয়ের কালকের সব পরীক্ষা স্থগিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন আগামীকাল বুধবারের সব পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই পরীক্ষার নতুন সময়সূচি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটের মাধ্যমে পরে জানানো হবে। এ-সংক্রান্ত বিস্তারিত তথ্য www.nuadmission.info এবং www.nubd.info ওয়েবসাইটে জানা যাবে।
মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের রায় আগামীকাল ঘোষণা করা হবে। এ উপলক্ষে কাল হরতাল ডেকেছে জামায়াতে ইসলামী।
এর আগে হরতালের কারণে আজকের পরীক্ষাও স্থগিত করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।