জাতীয় সংসদের কর্মকর্তাদের জন্য ট্যাবলেট কম্পিউটার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ জাতীয় সংসদের কর্মকর্তাদের জন্য ট্যাবলেট কম্পিউটার দেওয়া হয়েছে। ৮ জুলাই জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরীর কার্যালয়ে তাঁর কাছে ১৪৫টি ট্যাব হস্তান্তর করেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ। এ সময় জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া, ‘আইসিটি ইনফ্রা-নেটওয়ার্ক ফর বাংলাদেশ গভর্নমেন্ট ফেজ-২ (ইনফো-সরকার)’ প্রকল্পের প্রকল্প পরিচালক সাইফুল ইসলামসহ অনেকে উপস্থিত ছিলেন।
ইনফো-সরকার প্রকল্পের আওতায় সারা দেশে সরকারি কর্মকর্তাদের মধ্যে ২৫ হাজার ট্যাব বিতরণের অংশ হিসেবে এ ট্যাবগুলো দেওয়া হয়।
ট্যাব বিতরণের পর জুনাইদ আহ্মেদ বলেন, সরকারি কাজে আরও গতিশীলতা আনতে এবং ডিজিটাল বাংলাদেশের কার্যক্রমকে ত্বরান্বিত করতে এই ট্যাবগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বিজ্ঞপ্তি