জাতীয় ই-তথ্যকোষ প্রশিক্ষণ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় ই-তথ্যকোষ সদস্যদের জন্য দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শেষ হয়েছে। গতকাল সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এ কর্মশালায় জাতীয় ই-তথ্যকোষের বিভিন্ন বিষয় শেখানো হয়। জাতিসংঘের উন্নয়ন সংস্থার (ইউএনডিপি) অর্থায়নে প্রধানমন্ত্রীর কার্যালয়ের একসেস টু ইনফরমেশন (এটুআই) প্রোগ্রামের আয়োজনে দেশি-বিদেশি ১৯টি প্রতিষ্ঠানের ৩১ জন প্রতিনিধি এই কর্মশালায় অংশ নেন। সরকার জনগণের দোরগোড়ায় সেবা নিশ্চিত করার লক্ষ্যে আগামী ডিসেম্বরের মধ্যে সারা দেশে সব ইউনিয়ন পরিষদে ইউনিয়ন তথ্য ও সেবাকেন্দ্র (ইউআইএসসি) প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে। এসব তথ্যকেন্দ্র থেকে জীবন ও জীবিকাসংক্রান্ত তথ্য প্রদান করা হবে। এসব তথ্যকেন্দ্রে একটি সমন্বিত তথ্যভাণ্ডার চালু করার জন্য এটুআই প্রোগ্রাম জাতীয় ই-তথ্যকোষ তৈরির উদ্যোগ নিয়েছে। পরীক্ষামূলকভাবে চালু এই জাতীয় ই-তথ্যকোষে কৃষি, স্বাস্থ্য, শিক্ষা, আইন ও মানবাধিকার, দুর্যোগ ব্যবস্থাপনা, অকৃষি উদ্যোগ, পর্যটন ও কর্মসংস্থান সম্পর্কে তথ্য সন্নিবেশিত করা হচ্ছে। পরিক্ষামূলকভাবে চালু হওয়া ই-তথ্যকোষের (www.infokosh.bangladesh.gov.bd) ওয়েবসাইটে নানা তথ্য পাওয়া যাবে। পাশাপাশি বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান তাদের তৈরি করা কনটেন্ট সবার মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য জাতীয় ই-তথ্যকোষের সদস্য হয়েছে। এসব বেসরকারি প্রতিষ্ঠানের দুজন করে প্রতিনিধিকে তাদের তৈরি কী ধরনের কনটেন্ট কীভাবে আপলোড করা যাবে এবং জাতীয় তথ্যকোষের সঙ্গে নিজেদের তৈরি কনটেন্ট কীভাবে লিংক করে দেওয়া যায় সে বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। —বিজ্ঞপ্তি