জাতীয় ই-তথ্যকোষের প্রশিক্ষণ কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় ই-তথ্যকোষ বিষয়ে দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা গতকাল শেষ হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এ কর্মশালায় বিভিন্ন মন্ত্রণালয়, অধিদপ্তর ও বিভাগের ৪৪ জন প্রতিনিধি এই কর্মশালায় অংশ নেন। জাতিসংঘ উন্নয়ন সংস্থার (ইউএনডিপি) সহযোগিতায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের অ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই) এ প্রশিক্ষণের আয়োজন করে।কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে এটুআইয়ের জাতীয় প্রকল্প পরিচালক মো. নজরুল ইসলাম খান বলেন, ডিসেম্বর মাসে জাতীয় এবং আন্তর্জাতিকভাবে জাতীয় ই-তথ্যকোষ উদ্বোধন করা হবে। সরকার জনগণের দোরগোড়ায় সেবা নিশ্চিত করার লক্ষ্যে সারা দেশে সব ইউনিয়ন পরিষদে ইউনিয়ন তথ্য ও সেবাকেন্দ্র (ইউআইএসসি) প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে। এসব তথ্যকেন্দ্র থেকে জীবন ও জীবিকাসংক্রান্ত তথ্য প্রদান করা হবে। এসব তথ্যকেন্দ্রে একটি সমন্বিত তথ্যভান্ডার চালু করার জন্য এটুআই প্রকল্পের উদ্যোগে জাতীয় ই-তথ্যকোষ তৈরি হচ্ছে। জাতীয় ই-তথ্যকোষে কৃষি, স্বাস্থ্য, শিক্ষা, আইন ও মানবাধিকার, দুর্যোগ ব্যবস্থাপনা, অকৃষি উদ্যোগ, পর্যটন ও কর্মসংস্থান সম্পর্কে তথ্য সন্নিবেশিত করা হচ্ছে। খবর বিজ্ঞপ্তির।বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের মতো মন্ত্রণালয়, অধিদপ্তর ও বিভাগ তাদের তৈরিকৃত কনটেন্ট যুক্ত করতে জাতীয় ই-তথ্যকোষের সদস্য হয়েছে। কীভাবে জাতীয় তথ্যকোষে কনটেন্ট আপলোড করতে হবে, সে বিষয়ে অবহিত করার জন্য বিভিন্ন মন্ত্রণালয়, অধিদপ্তর ও বিভাগের প্রতিনিধিদের এ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এর আগে দুই দফায় দেশি-বিদেশি ৭০টি প্রতিষ্ঠানকে একই বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।