জাতীয় উৎসবের খবর
৮ ও ৯ ফেব্রুয়ারি জাতীয় গণিত উৎসব ২০১৩৮ ও ৯ ফেব্রুয়ারি ঢাকায় অনুষ্ঠিত হবে ডাচ্-বাংলা ব্যাংক-প্রথম আলো জাতীয় গণিত উৎসব ২০১৩। শুক্র ও শনিবার অনুষ্ঠেয় এ উৎসবের প্রধান আকর্ষণ একাদশ বাংলাদেশ গণিত অলিম্পিয়াড। অলিম্পিয়াডের জন্য ইতিমধ্যে ১৭টি স্থানে আঞ্চলিক গণিত উৎসবের মাধ্যমে শিক্ষার্থীদের নির্বাচিত করা হয়েছে। আঞ্চলিক উৎসবের বিজয়ীদের লাল রঙের টি-শার্ট পরে এবং বিজয়ীর সার্টিফিকেট নিয়ে উৎসব প্রাঙ্গণে হাজির হওয়ার জন্য বলেছে বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি। ঢাকার সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলে ৮ ফেব্রুয়ারি সকাল আটটায় উৎসব শুরু হবে। শুরুতে আঞ্চলিকের বিজয়ীদের নিজ নিজ অঞ্চলের বুথ থেকে রেজিস্ট্রেশন করতে হবে। এরপর সকাল নয়টায় উদ্বোধন অনুষ্ঠানের পর ১০টা থেকে শুরু হবে সব ক্যাটাগরির শিক্ষার্থীর অংশগ্রহণে একাদশ বাংলাদেশ গণিত অলিম্পিয়াড। প্রাইমারি পরীক্ষা দুই ঘণ্টা, জুনিয়রের তিন ঘণ্টা এবং সেকেন্ডারি ও হায়ার সেকেন্ডারি ক্যাটাগরির পরীক্ষা হবে চার ঘণ্টা। ৯ ফেব্রুয়ারি দ্বিতীয় দিন সকাল সাড়ে আটটা থেকে বেলা একটার মধ্যে উৎসবের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। প্রয়োজনে: ০১৮৪১৮১৪৮৯৯, ০১৭১৬১৬৮৫৭১ জাতীয় উৎসবের স্থান: সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুল, আসাদ এভিনিউ, মোহাম্মদপুর, ঢাকা।[আসাদগেট থেকে মোহাম্মদপুরের দিকে সামান্য এগিয়ে গেলেই হাতের বাঁ পাশে পড়বে বিদ্যালয়টি।]