জাতীয় উৎসবের খবর
৮ ও ৯ ফেব্রুয়ারি জাতীয় গণিত উৎসব ২০১৩৮ ও ৯ ফেব্রুয়ারি শুক্র ও শনিবার ঢাকায় অনুষ্ঠিত হবে ডাচ্-বাংলা ব্যাংক-প্রথম আলো জাতীয় গণিত উৎসব ২০১৩। এ উৎসবের প্রধান আকর্ষণ একাদশ বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের জন্য ইতিমধ্যে ১৭টি আঞ্চলিক উৎসবের মাধ্যমে শিক্ষার্থীদের নির্বাচন করা হয়েছে। আঞ্চলিক উৎসবের বিজয়ীদের লাল রঙের টি-শার্ট পরে এবং বিজয়ীর সার্টিফিকেট নিয়ে উৎসব প্রাঙ্গণে হাজির হওয়ার জন্য বলেছে বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি। ঢাকার সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলে ৮ ফেব্রুয়ারি সকাল আটটায় উৎসব শুরু হবে। এরপর নয়টায় উদ্বোধন অনুষ্ঠানের পর ১০টা থেকে শুরু হবে গণিত অলিম্পিয়াড। প্রাইমারি দুই ঘণ্টা, জুনিয়রের তিন ঘণ্টা এবং সেকেন্ডারি ও হায়ার সেকেন্ডারি ক্যাটাগরির পরীক্ষা হবে চার ঘণ্টা। ৯ ফেব্রুয়ারি দ্বিতীয় দিন সকাল সাড়ে আটটা থেকে বেলা একটার মধ্যে উৎসবের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। প্রয়োজনে: ০১৮৪১৮১৪৮৯৯, ০১৭১৬১৬৮৫৭১ জাতীয় উৎসবের স্থান: সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুল, আসাদ এভিনিউ, মোহাম্মদপুর, ঢাকা। [আসাদগেট থেকে মোহাম্মদপুরের দিকে সামান্য এগিয়ে গেলেই হাতের বাঁ পাশে পড়বে স্কুলটি।] ওয়েবে গণিত উৎসবসবআঞ্চলিক গণিত উৎসবের বিজয়ীদের নাম প্রকাশ করা হয়েছে গণিত অলিম্পিয়াডের ওয়েবসাইটে (www.matholympiad.org.bd/bdmo2013)এবং ছবি প্রকাশ করা হয়েছে (www.matholympiad.org.bd/gallery ) এই ঠিকানায়।