জাতীয় উৎপাদনশীলতা পুরস্কার পেল ইএটিএল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিল্পমন্ত্রী আমির হোসেন আমুর হাত থেকে পুরস্কার নিচ্ছেন এম এ মুবিন খান l ছবি: সংগৃহীত
শিল্পমন্ত্রী আমির হোসেন আমুর হাত থেকে পুরস্কার নিচ্ছেন এম এ মুবিন খান l ছবি: সংগৃহীত

জাতীয় উৎপাদনশীলতা পুরস্কার পেয়েছে তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান এথিকস অ্যাডভান্সড টেকনোলজি লিমিটেড (ইএটিএল)। তথ্যপ্রযুক্তি খাতে বিশেষ অবদানের জন্য মাঝারি শিল্পপ্রতিষ্ঠান বিভাগে ইএটিএল প্রথম পুরস্কার পেয়েছে। রাজধানীর একটি হোটেলে গত বুধবার এক অনুষ্ঠানে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু ইএটিএলের ব্যবস্থাপনা পরিচালক এম এ মুবিন খানের হাতে এই পুরস্কার তুলে দেন।
‘ন্যাশনাল প্রোডাকটিভিটি অ্যান্ড কোয়ালিটি এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০১৫’ পাওয়ার পর মুবিন খান প্রথম আলোকে বলেন, ‘এই পুরস্কার তথ্যপ্রযুক্তিনির্ভর এবং উন্নত বাংলাদেশ গড়তে আমাদের অনুপ্রেরণা জোগাবে।’
অনুষ্ঠানের আয়োজন করে শিল্প মন্ত্রণালয়ের ন্যাশনাল প্রোডাকটিভিটি অর্গানাইজেশন (এনপিও)। শিল্পসচিব মো. মোশাররফ হোসেন ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান কাজী মো. আমিনুল ইসলাম, ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সভাপতি আবদুল মাতলুব আহমাদ ও এনপিওর পরিচালক অজিত কুমার পাল।