জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কাল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন ২০১৩-১৪ শিক্ষাবর্ষের সম্মান প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামীকাল শুক্রবার সকাল ১১টায় অনুষ্ঠিত হবে। সারা দেশে ১৬৭টি কেন্দ্রে একযোগে এ পরীক্ষা হবে। এতে চার লাখ ২৬ হাজার পরীক্ষার্থী অংশ নেবেন।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক বদরুজ্জামান এসব তথ্য জানান।
আজ বৃহস্পতিবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, পরীক্ষার কেন্দ্রে মুঠোফোন নিষিদ্ধ।