জাতীয় হ্যাকাথনের সহযোগী বাংলালিংক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিভাগের আয়োজনে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘জাতীয় হ্যাকাথন ২০১৬’। ৬ ও ৭ এপ্রিল রাজধানীর মিরপুরের পুলিশ স্টাফ কলেজ (পিএসসি) কনভেনশন হলে প্রোগ্রামারদের নিয়ে চলবে এই প্রতিযোগিতা। প্রোগ্রামিংয়ের বড় এই আসরে সহযোগিতা করবে মোবাইল নেটওয়ার্ক সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংক। মূল হ্যাকাথন অনুষ্ঠান আয়োজনে সহযোগিতা ছাড়াও বিজয়ীদের নগদ অর্থ, বিভিন্ন যন্ত্র ও হ্যাকাথন চলাকালীন নানা রকম পুরস্কার দিয়ে অংশগ্রহণকারীদের উৎসাহিত করবে বাংলালিংক।
বিস্তারিত: http://hackathon.ictd.gov.bd।
বিজ্ঞপ্তি