জানতে হবে নিয়মগুলো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইন্টারনেট উৎ সবের সবচেয়ে আকর্ষণীয় অংশ আই-জিনিয়াস প্রতিযোগিতা। শিক্ষার্থীদের ওয়েব ব্রাউজিং দক্ষতার ভিত্তিতে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে প্রতিটি উৎ সবে। প্রতি অনুষ্ঠানে ১০০ জন শিক্ষার্থী অংশ নেবে এই প্রতিযোগিতায়। সারা দেশে মোট ১০ হাজার ১০০ জন শিক্ষার্থী এই প্রতিযোগিতায় সরাসরি অংশ নেবে। প্রতি অনুষ্ঠানে একজন করে আই-জিনিয়াস নির্বাচিত হবে। পরবর্তী সময় এই ১০১ জন আই-জিনিয়াসকে নিয়ে জাতীয় পর্যায়ে প্রতিযোগিতা হবে। সেরাদের বিশেষ পুরস্কার দেওয়া হবে। আই-জিনিয়াস প্রতিযোগিতা সম্পর্কিত বিভিন্ন বিষয়প্রতিযোগীকে সাধারণ জ্ঞানের বিভিন্ন প্রশ্ন করা হবে এবং তাদের মোবাইল ফোনে ইন্টারনেট ব্রাউজ করে তার উত্তর খুঁজে বের করতে হবে। অষ্টম থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবে।অংশগ্রহণকারী শিক্ষার্থীদের নিজের মোবাইল ফোন নিয়ে আসার দরকার নেই। প্রতিযোগিতার জন্য আয়োজকদের পক্ষ থেকে ইন্টারনেট সংযোগসহ দরকারি ফোনসেট সরবরাহ করা হবে। অংশগ্রহণকারীদের প্রতিযোগিতার আগে অনুষ্ঠানস্থলে ইন্টারনেট ব্যবহার ও প্রতিযোগিতার নিয়ম-কানুন সম্পর্কে হাতে-কলমে সংক্ষিপ্ত প্রশিক্ষণ দেওয়া হবে।দুইভাবে এই প্রতিযোগিতায় অংশ নেওয়া যাবে:ক. প্রাথমিক নিবন্ধন: অংশগ্রহণে ইচ্ছুক শিক্ষার্থীরা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এই প্রাথমিক নিবন্ধন ফরমটি সংগ্রহ করে সরাসরি অনুষ্ঠানে যোগ দিতে পারবে। বেশির ভাগ প্রতিযোগী নির্বাচন করা হবে প্রাথমিক নিবন্ধনের মাধ্যমে। খ. অন স্পট এন্ট্রি: উপস্থিত শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্ন করা হবে। সবার আগে সঠিক উত্তরদাতাদের মধ্য থেকেও কিছু শিক্ষার্থীকে নির্বাচিত করা হবে আই-জিনিয়াস প্রতিযোগিতার জন্য। আগ্রহী শিক্ষার্থীদের নিজের এলাকার ইন্টারনেট উৎ সবের সময়সূচি ও বিস্তারিত তথ্যের জন্য ‘স্বপ্ন নিয়ে’সহ প্রতি রোববার প্রথম আলোয় চোখ রাখার জন্য বলা হয়েছে আয়োজকদের পক্ষ থেকে। আই-জিনিয়াস প্রতিযোগিতার নিয়মাবলিআই-জিনিয়াসের এন্ট্রি রাউন্ডগুলোর প্রতিটিতে ১২ জন প্রতিযোগী অংশ নেবে।মোট আটটি এন্ট্রি রাউন্ড অনুষ্ঠিত হবে। প্রতিটি রাউন্ডের সর্বাধিক প্রশ্নের উত্তরদাতারা অংশ নেবে ফাইনাল রাউন্ডে। এ হিসেবে আট রাউন্ডের আটজন বিজয়ী অংশ নেবে ফাইনাল রাউন্ডে।ফাইনাল রাউন্ডে সর্বাধিক প্রশ্নের উত্তরের ভিত্তীতে একজন বিজয়ী হবে, সেই হবে ওই অনুষ্ঠানের আই-জিনিয়াস।এন্ট্রি রাউন্ডগুলোতে তিনটি ও ফাইনাল রাউন্ডে পাঁচটি করে প্রশ্ন থাকবে।কুইজমাস্টার প্রশ্নগুলো বাংলা ও ইংরেজি উভয় ভাষাতেই করবেন।প্রতিটি প্রশ্নের জন্য প্রতিযোগিরা সর্বোচ্চ দুই মিনিট সময় পাবে মোবাইল হ্যান্ডসেটে ব্রাউজ করে উত্তর বের করার জন্য। প্রতিযোগিদের মধ্যে প্রশ্ন শোনার পর যে আগে হাত তুলবে সেই আগে উত্তর দেওয়ার সুযোগ পাবে। প্রথমজন ভুল উত্তর দিলে পর্যায়ক্রমে তারপর যারা হাত তুলেছিল তারা সুযোগ পাবে। প্রতিযোগী আসলেই মোবাইলে ইন্টারনেট ব্রাউজ করে উত্তর দিয়েছে কি না তা যাচাই করতে কুইজমাস্টার প্রয়োজনে তাঁর মোবাইল হ্যান্ডসেট দেখতে পারেন।তবে কখনো কুইজমাস্টার বলতে পারেন ব্রাউজ না করে উত্তর দিতে। এ ক্ষেত্রে কেউই উত্তর দিতে না পারলে তাদের দুই মিনিট সময় দেওয়া হবে ব্রাউজ করে উত্তর দেওয়ার জন্য। তবে ব্রাউজ ছাড়া প্রশ্নের ক্ষেত্রে কুইজমাস্টার আগেই পরিষ্কার বলে দেবেন। প্রতিটি সঠিক উত্তরের জন্য নম্বর থাকবে ১০। একাধিক প্রতিযোগী সর্বোচ্চ নম্বর পেলে শুধু তাদের জন্য একটি টাইব্রেকার প্রশ্ন করা হবে।