জানুয়ারিতে জ্ঞান মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমাদের গ্রাম উন্নয়নের জন্য তথ্যপ্রযুক্তি প্রকল্পের উদ্যোগে ‘জ্ঞান মেলা’ নবমবারের মতো অনুষ্ঠিত হবে আগামী বছরের ৩ থেকে ৪ জানুয়ারি। বরাবরের মতো বাগেরহাটের রামপাল উপজেলার শ্রীফলতলা উচ্চবিদ্যালয় মাঠে এ মেলা হবে। শুক্রবার আমাদের গ্রামের শ্রীফলতলা জ্ঞানকেন্দ্রে মেলা প্রস্তুতি কমিটির আহ্বায়ক শেখ আবদুল জলিলের সভাপতিত্বে এক সভায় তারিখ চূড়ান্ত করা হয়েছে। এবারের মেলার বিষয় ‘গ্রামের জন্যে ইন্টারনেট’। জ্ঞানমেলায় তথ্যপ্রযুক্তির নানা কিছু প্রদর্শন করা হয়। —বিজ্ঞপ্তি