জানুয়ারিতে ঢাকায় বিজ্ঞান মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা কলেজের বিজ্ঞান ক্লাবের আয়োজনে জানুয়ারি মাসের ৪ থেকে ৭ তারিখ ঢাকা কলেজে অনুষ্ঠিত হচ্ছে সায়েন্স এক্সপো-২০১২। এটি আন্তর্জাতিক স্বীকৃতিপ্রাপ্ত একটি উৎসব। মিলসেট নামের একটি আন্তর্জাতিক বিজ্ঞান সংস্থা এ উৎসবের অংশীদার হিসেবে কাজ করছে। ঢাকা কলেজের বিজ্ঞান ক্লাবের সভাপতি যাফির শাফিঈ চৌধুরী প্রথম আলোকে এসব তথ্য জানিয়েছেন। তিনি জানান, এ উৎসবে দেশি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের পাশাপাশি বিভিন্ন আন্তর্জাতিক শিক্ষাপ্রতিষ্ঠান অংশ নিচ্ছে। এরই মধ্যে ভারত, ইন্দোনেশিয়া ও ফিলিপাইন উৎসবে যোগ দেওয়ার জন্য নিবন্ধন করেছে। এ উৎসবে বিভিন্ন প্রযুক্তিকেন্দ্রিক প্রকল্প প্রদর্শন করা হবে। এ ছাড়া গণিত, পদার্থ, রসায়নসহ বিজ্ঞানের বিভিন্ন বিষয়ে অলিম্পিয়াড ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এ উৎসবে যোগ দিতে জন্য চাইলে নিবন্ধন করা যাবে ২৫ ডিসেম্বর পর্যন্ত। এ জন্য www.dhakacollegescienceclub.com এই ঠিকানায় গিয়ে নিবন্ধন করতে হবে।— নিজস্ব প্রতিবেদক