জাপানে চমক দেখাচ্ছে রোবট

জাপানের টোকিওতে চলছে রোবট প্রদর্শনী। ‘ইন্টারন্যাশনাল রোবট এক্সিবিউশন ২০২২’ (আইআরইএক্স) নামের এ প্রদর্শনীতে শিল্প খাতে ব্যবহারের উপযোগী রোবটের পাশাপাশি চিকিৎসাসেবা দেওয়া রোবটেরও দেখা মিলেছে। আজ (১৮ মার্চ) পর্যন্ত চলা এ প্রদর্শনী দেখার সুযোগ মিলবে অনলাইনে। প্রদর্শনীতে দেখানো বেশ কয়েকটি রোবট দেখা যাক এখানে।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ৪
প্রদর্শনীতে পুরো গাড়ি ওপরে তুলে দেখিয়েছে ভারী শিল্পে ব্যবহার উপযোগী রোবটটি। জাপানের ফানুক প্রতিষ্ঠানের তৈরি রোবটটি ১ হাজার ৭০০ কেজি পর্যন্ত ওজন তুলতে পারে
ছবি: এএফপি
২ / ৪
গুদামে পণ্য এক জায়গা থেকে অন্য জায়গায় নেওয়ার পাশাপাশি নির্দিষ্ট স্থানে সাজিয়ে রাখতে পারে কাওয়াসাকি হেভি ইন্ডাস্ট্রিজের তৈরি রোবটগুলো
ছবি: এএফপি
৩ / ৪
মানুষের আদলে তৈরি ‘এইচআরপি৪’ রোবটটি নিজ থেকেই পথ চলতে পারে। কাওয়াদা রোবটিকের তৈরি রোবটটি মানুষের মতো ঝুঁকে বা বাঁকা হয়ে বিভিন্ন পণ্যও তুলতে পারে
ছবি: এএফপি
৪ / ৪
চিকিৎসকের মতোই মানুষের পেটের ভেতরে বিভিন্ন অস্ত্রোপচার করতে পারে রোবটটি। চিকিৎসক রোবটটি তৈরি করেছে কাওয়াসাকি হেভি ইন্ডাস্ট্রিজ
ছবি: এএফপি

ইন্টারন্যাশনাল রোবট এক্সিবিউশন ২০২২ প্রদর্শনী অনলাইনে দেখা যাবে https://irex.nikkan.co.jp/online ঠিকানায়।