জাপানে পেটেন্ট মামলায় স্যামসাং জয়ী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্যামসাংয়ের বিরুদ্ধে অ্যাপলের দায়ের করা পেটেন্ট ভঙ্গের মামলায় যুক্তরাষ্ট্রের একটি আদালতে স্যামসাং হেরে গেলেও আজ জাপানের একটি আদালতের রায় গেছে স্যামসাংয়ের পক্ষে। টোকিওর ডিসট্রিক্ট আদালত শুক্রবার রায় দিয়েছেন, মোবাইল পণ্য ও কম্পিউটারের মধ্যে তথ্য আদান-প্রদান প্রক্রিয়ার অ্যাপলের করা পেটেন্ট স্যামসাং লঙ্ঘন করেনি। এক খবরে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।এর আগে ২৫ আগস্ট যুক্তরাষ্ট্রের আদালত রায় দিয়েছিলেন, অ্যাপল, স্যামসাংয়ের কোনো পেটেন্ট ভাঙেনি বরং স্যামসাং অ্যাপলের আইফোনের ফিচার নকল করে স্মার্টফোনে ব্যবহার করেছে। স্যামসাংকে ১০৫ কোটি ডলার জরিমানাও করছেন আদালত। যুক্তরাষ্ট্রে স্যামসাং পণ্যের নিষেধাজ্ঞা সংক্রান্ত শুনানি হবে ৬ ডিসেম্বর। টোকিওর আদালতের রায়কে স্বাগত জানিয়েছে স্যামসাং।