জাপানে শুরু হচ্ছে ৪কে টিভি সম্প্রচার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১৪ সালের জুলাই মাস থেকে জাপানে শুরু হচ্ছে ফোর কে প্রযুক্তির টেলিভিশন সম্প্রচার। প্রথম দেশ হিসেবে যোগাযোগ উপগ্রহের সাহায্যে আলট্রা হাই ডেফিনেশন বা ফোরকে টিভি সম্প্রচার শুরু করবে জাপান। আলট্রা হাই ডেফিনেশন মূলত ৪কে প্রযুক্তি বা চার হাজার পিক্সল ফরম্যাট হিসেবে পরিচিত। খবর রয়টার্সের।জাপানের টেলিভিশন নির্মাতা প্রতিষ্ঠান সনি ইতিমধ্যে ৮৪ ইঞ্চি মাপের ৪কে প্রযুক্তির টেলিভিশন বাজারে এনেছে। সনির এ টেলিভিশনটির মডেল হচ্ছে ব্রাভিয়া কেডিএক্স৯০০০। এই টেলিভিশনটির দাম প্রায় ৩০ লাখ টাকা। সনি ছাড়াও তোশিবা, এলজি, প্যানাসনিক, শার্প ও স্যামসাং ৪কে প্রযুক্তির টেলিভিশন বাজারে আনার ঘোষণা দিয়েছে ।জাপানের সংশ্লিষ্ট মন্ত্রণালয়, ২০১৬ সাল নাগাদ ফোর কে প্রযুক্তির টিভি সম্প্রচার করার পরিকল্পনা করেছিল। তবে ২০১৪ সালের ব্রাজিল ফুটবল বিশ্বকাপের কথা মাথায় রেখে সম্প্রচার দুই বছর এগিয়ে আনছে দেশটি।এক প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, হাই ডেফিনেশনের পর আলট্রা হাই ডেফিনেশন বা ৪ কে প্রযুক্তির টিভি তৈরি করছে অনেক প্রতিষ্ঠান। তবে গবেষকেরা এখানেই থেমে নেই। জাপানের বেশ কয়েকটি প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠানের গবেষকেরা ৮কে বা ৮ হাজার পিক্সল ফরম্যাটের টেলিভিশন তৈরিতে কাজ করছেন। টেলিভিশনের এ প্রযুক্তিটিকে বলা হচ্ছে সুপার হাই-ভিশন। ২০১৬ সাল নাগাদ ৮ কে প্রযুক্তির সম্প্রচারে যাওয়ার কথা ভাবছে জাপান।