জাপানের তথ্যপ্রযুক্তি প্রদর্শনীতে বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাপানের টোকিও বিগ সাইট হল ও সম্মেলনকক্ষে অনুষ্ঠিত ‘আইটি প্রো এক্সপো ২০১৩’তে অংশ নিয়েছে বাংলাদেশ। এ সম্মেলনের আয়োজক নিক্কিই বিজনেস পাবলিকেশনস ইনকরপোরেটেড। ৯ থেকে ১১ অক্টেবর অনুষ্ঠিত এ সম্মেলনে বাংলাদেশের আউটসোর্সিং খাতসহ বিভিন্ন বিষয় তুলে ধরা হয়। সম্মেলনে বাংলাদেশ প্যাভেলিয়নের পৃষ্ঠপোষকতা করে বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ।

এ ছাড়া সম্মেলনে বাংলাদেশের সম্ভাবনাময় বিভিন্ন বিষয় তুলে ধরেন ডেটাসফটের পরিচালক ও প্রধান পরিচালন কর্মকর্তা মনজুর মাহমুদ। সম্মেলনের বিভিন্ন বিষয় তিনি জানান, সম্মেলনে প্রায় ঘণ্টাব্যাপী বাংলাদেশের বিভিন্ন বিষয় তুলে ধরা হয়। এ সময়ে বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতের সম্ভাবনা, আউটসোর্সিংয়ের অবস্থান, তথ্যপ্রযুক্তিতে বাংলাদেশের উল্লেখযোগ্য কার্যক্রমের বিষয়গুলোও তুলে ধরা হয়। প্রসঙ্গত, জাপানের এ সম্মেলনটি অন্যতম ব্যায়বহুল এবং জনপ্রিয় সম্মেলন। সম্মেলনে চলতি বছর মিতসুবিশি, ফুজিৎসু, এনটিটি ডেটাসহ বিশ্বখ্যাত বিভিন্ন প্রতিষ্ঠান অংশ নিয়েছে। সম্মেলনের বিভিন্ন বিষয় জানা যাবে http://expo.nikkeibp.co.jp/itpexpo/2013/english ঠিকানায়।—নিজস্ব প্রতিবেদক