জাবিতে আউটসোর্সিং নিয়ে সেমিনার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ‘সম্ভাবনার নতুন দুয়ার-আউটসোর্সিং: প্রতারণা থেকে সাবধান!’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে অনুষ্ঠিত সেমিনারে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আনোয়ার হোসেন, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) সভাপতি মাহবুব জামানসহ অনেকে। খবর বিজ্ঞপ্তির। বেসিস আয়োজিত এবং জাবি আইটি সোসাইটির সহযোগিতায় অনুষ্ঠিত সেমিনারে মূল প্রবন্ধ পড়েন পলাশ লস্কর।