জামালপুরে আউটসোর্সিং সেমিনার অনুষ্ঠিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঘরে বসে তথ্যপ্রযুক্তির মাধ্যমে আয়ের পদ্ধতি নিয়ে মীমইয়াহ আইটি লিমিটেড ও বাংলাদেশ কম্পিউটার ইডুকেশন (বিসিই) জামালপুর শাখার উদ্যোগে সম্প্রতি জামালপুরে অনলাইন আউটসোর্সিং বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে মীমইয়াহর ব্যবসায় উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ শফিকুল অনলাইন আউটসোর্সিং কৌশল বিষয়ে ধারণা দেন। সেমিনারে বক্তব্য দেন বিসিই জামালপুর শাখার পরিচালক শাহজালাল ও হারুন অর রশিদ খান। জামালপুর ও শেরপুর জেলার ১০০ জন আগ্রহী ছেলেমেয়ে এই সেমিনারে অংশ নেন। —জামালপুর প্রতিনিধি