জামালপুরে কম্পিউটার প্রশিক্ষণ শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামালপুরে ইউনিয়ন তথ্য ও সেবাকেন্দ্রের (ইউআইএসসি) উদ্যোক্তাদের নিয়ে গতকাল রোববার থেকে পাঁচ দিনব্যাপী উচ্চতর কম্পিউটার প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) অর্থায়নে জেলা প্রশাসকের কার্যালয়ের কম্পিউটার ল্যাবে এ প্রশিক্ষণ কর্মশালার শুরু হয়। কর্মশালার উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. দেলওয়ার হায়দার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কবির আল আসাদ। জেলার ২০টি ইউনিয়ন তথ্য ও সেবাকেন্দ্রের ২০ জন নারী-পুরুষ উদ্যোক্তা এ প্রশিক্ষণে অংশ নিয়েছেন। এতে প্রশিক্ষকের দায়িত্ব পালন করছেন বিসিসির জেলা পর্যায়ের সহকারী প্রোগ্রামার মো. হাবিবুল্লাহ, বেলায়েত হোসেন ও মাহমুদা আক্তার। প্রশিক্ষণ চলবে বৃহস্পতিবার পর্যন্ত। —জামালপুর প্রতিনিধি