জামালপুরে ডিজিটাল বাংলাদেশের সেমিনার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরে গতকাল সোমবার ‘ডিজিটাল বাংলাদেশ লক্ষ্য ও অর্জন ২০১১’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এই সেমিনারের আয়োজন করে জেলা প্রশাসন। সেমিনারে মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে সরকারের বিভিন্ন ক্ষেত্রে ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের ওপর ভিডিওচিত্র প্রদর্শন, জেলা প্রশাসনে কম্পিউটার-ইন্টারনেট ব্যবহার, ই-গভর্নেন্সসহ নানা বিষয় নিয়ে আলোচনা করা হয়। এতে শহরের বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, সরকারি কর্মকর্তা-কর্মচারীরা মুক্ত আলোচনায় অংশ নেন। সেমিনারে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সিরাজ উদ্দিন আহমেদ। সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর আলম। —জামালপুর প্রতিনিধি