জামালপুরের কম্পিউটার মেলা আজ শেষ হচ্ছে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামালপুর শহীদ মিনারে আয়োজিত পাঁচ দিনের কম্পিউটার মেলা আজ বুধবার শেষ হচ্ছে। জামালপুর জেলা কম্পিউটার অ্যাসোসিয়েশন (জেসিএ) এই মেলার আয়োজন করে। ২৭ মার্চ শুরু হওয়া মেলায় প্রতিদিন বিপুলসংখ্যক দর্শনার্থীর সমাগম ঘটে। আয়োজকদের মতে, মেলায় বেচাকেনা তেমন হয়নি। তবে আধুনিক প্রযুক্তির বিভিন্ন যন্ত্রপাতির সঙ্গে পরিচিত হয়েছে আগ্রহীরা। স্টলগুলোতে বিভিন্ন ব্র্যান্ডের ল্যাপটপ-ডেস্কটপ কম্পিউটার, ডিজিটাল ক্যামেরা, এলসিডি মনিটর দর্শনার্থীদের দৃষ্টি কাড়ে। মেলা উপলক্ষে জেসিএ নেট নামে একটি স্মরণিকা প্রকাশ করা হয়েছে। মেলার বিশেষ আকর্ষণ ১০ টাকার র্যাফেল ড্র কুপনে প্রথম পুরস্কার থাকছে একসেট ডেস্কটপ কম্পিউটার।জেসিএর সভাপতি শাহ জালাল প্রথম আলোকে বলেছেন, আজ বিকেল তিনটায় র্যাফেল ড্র অনুষ্ঠানের মধ্য দিয়ে মেলা শেষ হবে। —জামালপুর প্রতিনিধি