জামালপুরের গ্রামে নতুন তথ্যকেন্দ্র চালু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুর সদর উপজেলার রশিদপুর ইউনিয়নের তুলসীপুর গ্রামে ‘জীবন তথ্যকুটির’ নামের একটি তথ্যকেন্দ্র (টেলিসেন্টার) চালু হয়েছে। গ্রামীণফোন ও সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) যৌথভাবে এটি চালু করেছে। সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আবদুল ওয়াদুদ এ তথ্যকেন্দ্রের উদ্বোধন করেন।জীবন তথ্যকুটির গ্রামীণফোনের স্থানীয় তথ্যকেন্দ্র বা কমিউনিটি ইনফরমেশন সেন্টার (সিআইসি) হিসেবে কাজ করবে। গ্রামের সাধারণ মানুষ এখান থেকে স্বল্পমূল্যে ইন্টারনেটের মাধ্যমে দেশে-বিদেশে তাদের আপনজনের সঙ্গে ই-মেইল আদান-প্রদান ও ভিডিও সম্মেলন করতে পারবে। এ ছাড়া এতে ডিজিটাল ছবি তোলা এবং কম্পিউটারে লেখালেখির সুযোগও থাকবে।উদ্বোধনী অনুষ্ঠানে এসডিএফের জেলা দলনেতা জহুরুল হক উপস্থিত ছিলেন। গ্রামীণফোনের প্রতিনিধি রাফেত হোসাইন প্রথম আলোকে বলেন, এটি গ্রামীণফোনের কোনো বাণিজ্যিক কেন্দ্র নয়। গ্রামীণফোন টানা এক বছর বিনা মূল্যে এ কেন্দ্রে ইন্টারনেটসহ অন্যান্য কারিগরি সহায়তা দেবে। —মোস্তফা মনজু, জামালপুর প্রতিনিধি