জাম্বুরিতে বিসিসি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের মৌচাকে বাংলাদেশ স্কাউটস আয়োজিত অষ্টম জাতীয় স্কাউট জাম্বুরি, ২০১০-এর গ্লোবাল ডেভেলপমেন্ট ভিলেজের প্রদর্শনীতে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) অংশ নিয়েছে।বিসিসির স্টলে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির (আইসিটি) নানা বিষয় দেখানো হচ্ছে। ‘রূপকল্প ২০২১: ডিজিটাল বাংলাদেশ’ ধারণাকে সামনে রেখে বিসিসি কম্পিউটার যন্ত্রাংশ, ই-মেইল, ইন্টারনেট ইত্যাদি সম্পর্কে স্কাউটদের ধারণা দিচ্ছে। ২২ জানুয়ারি জাম্বুরির সমাপনী দিন পর্যন্ত বিসিসির এ প্রদর্শনী চলবে। —বিজ্ঞপ্তি