জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে হলো প্রচারণা পর্ব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চতুর্থবারের মতো শুরু হয়েছে ইটিএল-প্রথম আলো অ্যাপস প্রতিযোগিতা-২০১৬। এখন চলছে দেশের সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাস অ্যাক্টিভেশন। এর অংশ হিসেবে রোববার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দিনব্যাপী প্রচারণা কার্যক্রম চালানো হয়েছে। বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগে চলে এ কার্যক্রম। আগ্রহী শিক্ষার্থীদের এই প্রতিযোগিতা সম্পর্কে জানানো হয়।

প্রচারণা দলের অন্যতম সমন্বয়ক কামরুন নাহার বলেন, ইটিএল-প্রথম আলো অ্যাপস প্রতিযোগিতার পরিসর ও জনপ্রিয়তা প্রতিবছরই বাড়ছে। বিকেল পর্যন্ত প্রায় ১০০ জন শিক্ষার্থী নিবন্ধন করেছেন।

সিএসই বিভাগের ছাত্র সৌমিত্র সাহা এবং আরও কয়েকজন শিক্ষার্থী জানালেন, তাঁরা এই প্রতিযোগিতায় মোবাইল অ্যাপের ধারণা (আইডিয়া) জমা দিতে আগ্রহী। এ বিষয়ে তাঁরা বন্ধুদের সঙ্গে আলাপ-আলোচনা করবেন।

অ্যাপের ধারণাপত্র জমা দেওয়ার শেষ দিন ৩১ আগস্ট। আগামী ২৫ সেপ্টেম্বর শীর্ষ ৫০০ ধারণা ওয়েবসাইটে প্রকাশ করা হবে। অ্যাপসের ধারণা জমা দেওয়া যাবে www.eatlapps.com/contest2016 এই ওয়েব ঠিকানায়।