জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ১৬ ফেব্রুয়ারি থেকে ভর্তি পরীক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ১৬ ফেব্রুয়ারি শুরু হবে। আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) মোহামঞ্চদ আলী জানান, ২০১৩-১৪ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা ১৬ ফেব্রুয়ারি থেকে শুরু করার সিদ্ধান্ত হয়েছে। দু-একদিনের মধ্যে কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির সভা হবে। তারপর পরীক্ষার বিস্তারিত সময়সূচি জানানো হবে।

উল্লেখ্য, দেশে নির্বাচন এবং ক্যাম্পাসে ভিসির পদত্যাগ নিয়ে অস্থিতিশীলতার কারণে গত নভেম্বরে দুদফায় ২০১৩-১৪ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা পেছানো হয়।