জাহাঙ্গীরনগরে প্রজাপতি মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মনে করে দেখুন তো, প্রকৃতির মাঝে শেষবার কবে অসংখ্য ফুল আর প্রজাপতির রঙে নিজেকে হারিয়ে ফেলেছিলেন? মনে পড়ছে না তো! ব্যস্ত নগরজীবনে সেই সুযোগটাইবা কোথায়। ১৩ ডিসেম্বর সারাদিন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রজাপতি মেলা। রঙ বেরঙের অসংখ্য প্রজাপতি ছাড়াও মেলায় থাকবে ভারতীয় আলোকচিত্রীদের প্রজাপতি বিষয়ক আলোকচিত্র প্রদর্শনী, ঘুড়ি উৎসব, পাপেট শো, প্রজাপতির জীবনচক্র প্রদর্শনী ও ছোটদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা। সকালের উদ্বোধনী অনুষ্ঠানের পর ‘বাটারফ্লাই অব বাংলাদেশ’ শিরোনামে একটি বইয়ের মোড়কও উন্মোচন করা হবে।— জান্নাতুল ফেরদৌস