জিংগার নতুন গেমস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেসবুকের জনপ্রিয় সিটি ভিল, ফার্ম ভিলের বিশ্বখ্যাত গেমস নির্মাতা প্রতিষ্ঠান জিংগা এবার চালু করল নতুন গেমস। ‘গিমস উইথ ফ্রেন্ডস’ নামের এ গেমসটি সম্প্রতি ছেড়েছেপ্রতিষ্ঠানটি। মূলত ধাঁধার গেমস খেলতে যাঁরা পছন্দ করেন, তাঁদের কথা মাথায় রেখেই নতুন এ গেমসটি চালু করা হয়েছে। নিজেদের উইথ ফ্রেন্ডস সিরিজের ষষ্ঠ সিক্যুয়েল হিসেবে জিংগার এ গেমসটি চালু হলো। জিংগারের ভাইস প্রেসিডেন্ট পল ভেট্টেনার বলেন, ‘নতুন এ গেমসে দারুণ মজা পাবেন ব্যবহারকারীরা। আমরা যাঁরা গেমস খেলতে ভালোবাসি, তাঁদের জন্য দারুণ কিছু দিতে সব সময়ই চেষ্টা করে যাচ্ছি।’জানা গেছে, নতুন এ গেমসে তিনটি রাউন্ড রয়েছে। গেমসটিতে চিহ্নিত রত্ন মিলিয়ে খেলতে হবে। তিন বা তার বেশি সংখ্যা চিহ্নিত করে জেমস মিলিয়ে খেলা যাবে গেমসটি। একাধিক রাউন্ডের মধে প্রতিটি রাউন্ডে খেলার সময় পাওয়া যাবে দুই মিনিট। প্রতি রাউন্ডে প্রাপ্ত নম্বর যোগ হবে গেম বোর্ডে। এতে বন্ধুদের মাঝে কে কত স্কোর করল তা-ও জানতে পারবেন ব্যবহারকারীরা। অনেকটা পাজল গেমের আকারে তৈরি করা গেমসটি যুক্ত করা হয়েছে দারুণ সব বৈশিষ্ট্য। মুঠোফোন ব্যবহারকারীদের জন্য তৈরি গেমসটি বিভিন্ন অ্যাপস স্টোরে পাওয়া যাবে। —সিনেট অবলম্বনে কাজী আশফাক আলম