জিআর ফাইভ মিনির দাম কমাল হুয়াওয়ে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের বাজারে জিআর ফাইভ মিনি হ্যান্ডসেটের দাম কমিয়েছে হুয়াওয়ে। ১৮ হাজার ৪৯০ টাকা দামের ফোনটি এখন ১৬ হাজার ৯৯০ টাকায় বিক্রি করছে প্রতিষ্ঠানটি।
হুয়াওয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত কয়েক বছর ধরে বিশ্বের শীর্ষস্থানীয় স্মার্টফোন ব্র্যান্ডগুলোর সঙ্গে তাল মিলিয়ে প্রতিযোগিতা করছে প্রতিষ্ঠানটি। স্মার্টফোন কেনার ক্ষেত্রে ক্রেতাদের যেন বাজেট নিয়ে সমস্যায় না পড়ে, সে উদ্দেশ্যে হুয়াওয়ের জিআর ফাইভ মিনি স্মার্টফোনের দাম কমিয়েছে। সঙ্গে ক্রেতারা পাবেন এক বছরের বিক্রয়োত্তর সেবা।
জিআর ফাইভ মিনি স্মার্টফোনটিতে রয়েছে ৫ দশমিক ২ ইঞ্চির এইচডি ডিসপ্লে, অক্টাকোর প্রসেসর, পেছনে ১৩ সামনে ৮ মেগাপিক্সেল ক্যামেরা, ২ জিবি র্যাম। স্মার্টফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে অ্যান্ড্রয়েড মার্শম্যালো ৬.০।