জিটেক্স টেকনোলজি উইকে অংশ নিয়েছে বাংলাদেশের রিভ সিস্টেমস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জিটেক্স টেকনোলোজি উইকে অংশ নিয়েছে বাংলাদেশের রিভ সিস্টেমস
জিটেক্স টেকনোলোজি উইকে অংশ নিয়েছে বাংলাদেশের রিভ সিস্টেমস

জিটেক্স টেকনোলজি উইকে অংশ নিয়েছে বাংলাদেশের রিভ সিস্টেমস। দুবাই ইন্টারন্যাশনাল কনভেনশন অ্যান্ড এক্সিবিশন সেন্টারে অনুষ্ঠিত হচ্ছে জিটেক্স টেকনোলজি উইক। ১৬ অক্টোবর থেকে শুরু হওয়া সপ্তাহব্যাপী এই তথ্যপ্রযুক্তি মেলা মধ্যপ্রাচ্য, আফ্রিকা ও দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ প্রযুক্তি সম্মেলন। সম্মেলনে ১৫০টি দেশের বিভিন্ন প্রযুক্তি প্রতিষ্ঠান অংশ নেবে।
রিভ সিস্টেমসের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, জিটেক্সে রিটেইল আইপি টেলিফোনি সফট সুইচ প্ল্যাটফর্ম ‘আইটেলসুইচ লাইট’ ও ব্যবসায়িক যোগাযোগে নিজস্ব নিরাপদ অ্যাপ্লিকেশন প্রযুক্তিসহ সর্বাধুনিক প্যারেন্টাল কন্ট্রোলযুক্ত ‘রিভ অ্যান্টিভাইরাস’ ও ওয়েবসাইট থেকেই সরাসরি ভিজিটরের সঙ্গে যোগাযোগের মাধ্যম ‘রিভ চ্যাট’ প্রদর্শন করছে বাংলাদেশি প্রতিষ্ঠানটি।