জিন প্রযুক্তির আন্তর্জাতিক সম্মেলন শেষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বেসরকারি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে আজ মঙ্গলবার দুপুরে শেষ হলো ন্যানো প্রযুক্তি ও জীব প্রকৌশলবিষয়ক তিন দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন। এতে বিজ্ঞান গবেষকদের আটটি ক্যাটাগরিতে ‘বেস্ট পেপার অ্যাওয়ার্ড’ দেওয়া হয়। ছবি: প্রথম আলো
বেসরকারি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে আজ মঙ্গলবার দুপুরে শেষ হলো ন্যানো প্রযুক্তি ও জীব প্রকৌশলবিষয়ক তিন দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন। এতে বিজ্ঞান গবেষকদের আটটি ক্যাটাগরিতে ‘বেস্ট পেপার অ্যাওয়ার্ড’ দেওয়া হয়। ছবি: প্রথম আলো

প্রযুক্তির উদ্ভাবন প্রদর্শন, গবেষক ও শিক্ষার্থীদের অভিজ্ঞতা বিনিময়ের মধ্য দিয়ে শেষ হলো জিন ন্যানো প্রযুক্তি ও জীব প্রকৌশলবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন। এতে আটটি ক্যাটাগরিতে দেশি-বিদেশি বিজ্ঞান গবেষকদের পুরস্কৃত করা হয়।এনএসইউয়ের ফার্মাসিউটিক্যাল সায়েন্স বিভিন্ন ক্যাটাগরিতে চারটি বেস্ট পোস্টার অ্যাওয়ার্ড পেয়েছে।

আজ মঙ্গলবার দুপুরে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে এক সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে এই সম্মেলনটি শেষ হয়। ‘জিনোমিকস, ন্যানো টেকনোলজি এবং বায়োইঞ্জিনিয়ারিং’ শীর্ষক তিন দিনব্যাপী এই সম্মেলনটি শুরু হয় গত রোববার। 

সম্মেলনে বাংলাদেশ, জার্মানি, যুক্তরাষ্ট্র, জাপান, কানাডা, ভারতসহ ১৭টি দেশ থেকে বিজ্ঞান গবেষকগণ জিন ন্যানো প্রযুক্তি ও জীব প্রকৌশলবিষয়ক উপস্থাপনা দেন। আয়োজকেরা বলেছেন, বিজ্ঞান গবেষণা, প্রযুক্তিগত উদ্ভাবন প্রদর্শন, গবেষক ও শিক্ষার্থীদের অভিজ্ঞতা বিনিময়ের জন্য এই সম্মেলনটি ছিল একটি চমৎকার প্ল্যাটফর্ম।

সম্মেলনের শেষ দিনে সকাল থেকে ‘বায়োইনফরমেটিক্স এবং সিস্টেম বায়োলজি’ ও ‘সেল সিগন্যালিং এবং জিন রেগুলেশন’ নিয়ে অধ্যাপকসহ দশজন দেশি-বিদেশি গবেষক উপস্থাপনা দেন। এরপর বেলা সাড়ে ১১টায় সমাপনী পর্বের অনুষ্ঠান শুরু হয়।

দেশি-বিদেশি বিজ্ঞান গবেষকদের প্রায় তিন শ গবেষণা জমা পড়ে এই সম্মেলন উপলক্ষে। এর মধ্য থেকে সম্মেলনে আটটি অধিবেশন জনস্বাস্থ্য এবং মহামারিবিদ্যা, স্বাস্থ্য ও ওষুধে জিনোমিকস, ওষুধে ন্যানো প্রযুক্তি, বায়োইনফরমেটিক্সসহ বিভিন্ন বিষয়ে ৩৮টি উপস্থাপনা দেওয়া হয়। আন্তর্জাতিক এই সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা প্রশাসনের স্বাস্থ্য উপদেষ্টা ও যুক্তরাষ্ট্রের ম্যারিল্যান্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রিতা আর কলওয়েল।

বেসরকারি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে আজ মঙ্গলবার দুপুরে শেষ হলো ন্যানো প্রযুক্তি ও জীব প্রকৌশলবিষয়ক তিন দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন। সম্মেলনে বিজ্ঞান গবেষকদের আটটি ক্যাটাগরিতে ‘বেস্ট পেপার অ্যাওয়ার্ড’ দেওয়া হয়। ছবি: প্রথম আলো
বেসরকারি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে আজ মঙ্গলবার দুপুরে শেষ হলো ন্যানো প্রযুক্তি ও জীব প্রকৌশলবিষয়ক তিন দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন। সম্মেলনে বিজ্ঞান গবেষকদের আটটি ক্যাটাগরিতে ‘বেস্ট পেপার অ্যাওয়ার্ড’ দেওয়া হয়। ছবি: প্রথম আলো

সম্মেলন শেষে সমাপনী অনুষ্ঠানে আটটি ক্যাটাগরিতে ‘বেস্ট পেপার অ্যাওয়ার্ড’ দেওয়া হয়। পুরস্কার পেয়েছে ডিএনএ সলিউশন, বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্স, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় (এনএসইউ), ঢাকা বিশ্ববিদ্যালয়ের দল, এনএসইউয়ের ফার্মাসিউটিক্যাল সায়েন্স বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, এনএসইউ বায়োকেমিস্ট্রি অ্যান্ড মাইক্রোবায়োলজি এবং জাপানের নারা ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির গবেষক দল।

সম্মেলনে জিনোমিক, বায়োইনফরম্যাটিক্স, প্রোটোমিক্স, টিস্যু ইঞ্জিনিয়ারিং, ড্রাগ ডিজাইন এবং ন্যানো প্রযুক্তি প্রভৃতি গবেষণা ক্ষেত্রগুলোর ওপর বিস্তারিত আলোচনা হয়। বিশ্বের বিভিন্ন দেশ থেকে শিক্ষাবিদ ও গবেষকেরা তাঁদের গবেষণার বিস্তারিত তথ্য উপস্থাপন করেন। এ ছাড়া ৫০০ জনের বেশি গবেষক তাঁদের বিভিন্ন গবেষণা প্রকল্প উপস্থাপন করেন।

বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য (দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক জি ইউ আহসানের সভাপতিত্বে সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক আতিকুল ইসলাম, বোর্ড অব ট্রাস্টিজের সদস্য এম এ কাশেম, রেহানা রহমান, ইয়াসমিন কামাল এবং সম্মেলনের আহ্বায়ক অধ্যাপক হাসান মাহমুদ রেজা। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান ও শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।