জিনস প্যান্ট দিয়ে ফেসবুক আপডেট!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইতালির ডেনিম ব্র্যান্ড রিপ্লে নতুন ধরনের জিনস প্যান্ট তৈরি করছে, যা থেকে ফেসবুক আপডেট করা যাবে। এক খবরে এ তথ্য জানিয়েছে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ম্যাশেবল।এ জিনস প্যান্টের ভিনাইলের পকেটে ক্ষুদ্র একটি ব্লুটুথ ডিভাইস বসানো থাকে, যা স্মার্টফোনের সঙ্গে যোগাযোগ রাখতে পারে। স্মার্টফোনের বিশেষ একটি অ্যাপ্লিকেশন ব্যবহার করে প্যান্ট থেকেই সামাজিক যোগাযোগের ওয়েবসাইটে মন্তব্য করা যাবে।জিনস প্যান্ট পরিধানকারীর অবস্থান, তাঁর মেজাজ-মর্জি ফেসবুকে আপডেট করার সুবিধা থাকায় এ প্যান্টকে বলা হচ্ছে সোশ্যাল ডেনিম বা সামাজিক ডেনিম। জানা গেছে, জিনস প্যান্ট থেকে আটটি মেজাজের স্তরের যেকোনো একটি নির্বাচন করা যাবে।চলতি মাস থেকে রিপ্লের বিভিন্ন স্টোর ও ইউরোপের খুচরা বাজারে এ জিনস প্যান্ট ১৯৬ থেকে ২৬০ ডলারে বিক্রি হবে।