জিনসের পকেটেই চলবে স্মার্টফোন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জিনসের প্যান্টের পকেটের মধ্যে রাখা মোবাইল বের করা অনেক সময়ই খুব কষ্টকর। পকেটের মধ্যেই মোবাইল রেখে ব্যবহার করা গেলে মন্দ হয় না। এক খবরে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ম্যাশেবল জানিয়েছে, জিনসের প্যান্টে মোবাইল ফোন ব্যবহারের জন্য পকেটগুলোর নতুন নকশা করেছে যুক্তরাষ্ট্রের অনলাইন স্টোর আলফিন ইন্ডাস্ট্রিজ।পকেটের মধ্যে মোবাইল ব্যবহারের সুবিধা রাখতে আলফিন ইন্ডাস্ট্রিজ ‘ডেল্টা ৪১৫ ওয়্যারকম জিনস’ নামের বিশেষ ধরনের জিনস প্যান্ট তৈরি করেছে। উরুর ওপরে বসানো এই জিনসের প্যান্টের পকেটটি স্বচ্ছ হওয়ায় এ পকেটের ওপর দিয়েই স্মার্টফোনের যাবতীয় কাজ সারা যাবে। জিনসের এই প্যান্টটির দাম পড়বে ১৬০ ডলার।