জিপি থ্রিজিতে দ্বিগুন গতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাঁচ কোটি গ্রাহকের মাইলফলক অর্জন উপলক্ষে গ্রামীণফোনের চার হাজার কর্মী আজ মঙ্গলবার সারা দেশে পাঁচ কোটি গ্রাহককে ধন্যবাদ জানান। ছবিতে গ্রামীণফোনের প্রধান কার্যালয় জিপি হাউজে প্রধান নির্বাহী কর্মকর্তা বিবেক সুদসহ প্রতিষ্ঠানটির কর্মীদের হাতে ধন্যবাদ লেখা হাজার হাজার বেলুন উড়াতে দেখা যাচ্ছে। সারা দেশে প্রতিষ্ঠানটির সব আঞ্চলিক কার্যালয়ে এ রকম অনুষ্ঠান আয়োজন করা হয়। ছবি: সংগৃহীত

৫ কোটির মাইলফলক অর্জন উপলক্ষে গ্রামীণফোন গ্রাহকেরা এবার থ্রিজি ইন্টারনেট প্যাকেজে দ্বিগুন গতির সেবা উপভোগ করতে পারবেন। আজ মঙ্গলবার গ্রামীণফোনের এক বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।
এতে বলা হয়, গ্রামীণফোনের শক্তিশালী এবং বৃহত্তর নেটওয়ার্কের আওতায় ৫১২ কেবিপিএস থ্রিজি ইন্টারনেট প্যাকেজের গতি বৃদ্ধি পেয়ে ১ এমবিপিএস পর্যন্ত হবে। পরবর্তী ঘোষণা দেওয়া পর্যন্ত গ্রাহকরা এই সুবিধা উপভোগ করতে পারবেন।
গ্রামীণফোন লিমিটেডের চিফ মার্কেটিং অফিসার অ্যালান বোঙ্কে বলেন, ‘জিপি থ্রিজি নেটওয়ার্কের সাহায্যে গ্রাহকদের সর্বোত্তম সেবা দেওয়ার অঙ্গীকার করেছে গ্রামীণফোন। সবার জন্য ইন্টারনেট সেবা দেওয়ার আকাঙ্খা থেকেই গ্রাহকদের সেরা সেবা দেওয়ার প্রচেষ্টা হিসেবে থ্রিজি ইন্টারনেটের গতি দ্বিগুন করা হয়েছে।’