জিপিআইটি ও বেসিসের প্রশিক্ষণ কমর্শালা সম্পন্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেষ হলো জিপিআইটি ও বেসিসের যৌথ আয়োজনের পঞ্চম দিনের প্রশিক্ষণ কর্মশালা। বেসিসের সদস্য প্রতিষ্ঠানের লিগ্যাল অ্যান্ড অ্যাফেয়ার্স বিভাগের কর্মকর্তা ও কর্মচারীরা কর্মশালায় অংশ নেন। কর্মশালার এবারের বিষয় ছিল ‘বাণিজ্যিক চুক্তি সম্পাদন এবং কপিরাইট আইন’। কর্মশালাটি পরিচালনা করেন জিপিআইটির আইন ও করপোরেট অ্যাফেয়ার্সের প্রধান জহরত আদিব চৌধুরী। খবর বিজ্ঞপ্তির।কর্মশালা শেষে অংশগ্রহণকারীদের সনদ দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের প্রকল্প পরিচালক সরকার আবুল কালাম আজাদ, জিপিআইটির ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী এ এস এম নোমান ওয়াসি, বেসিসের সভাপতি মাহবুব জামানসহ অনেকে।