জিপিআইটি ও বেসিসের প্রশিক্ষণ কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেষ হলো জিপিআইটি ও বেসিসের যৌথ আয়োজনের তৃতীয় দিনের প্রশিক্ষণ কর্মশালা। দিনব্যাপী আয়োজিত এ কর্মশালায় বেসিসের সদস্য প্রতিষ্ঠানের অর্থব্যবস্থা বিভাগের কর্মকর্তা ও কর্মচারীদের জন্য আর্থিক প্রতিবেদন বিষয়ে নানা বিষয় শেখানো হয়। কর্মশালা পরিচালনা করেন জিপিআইটির অর্থব্যবস্থাপনা বিশেষজ্ঞ বিশ্বজিৎ রায় এবং জিপিআইটির অর্থব্যবস্থাপনা উপমহাব্যবস্থাপক নাজমুল হাসান। —বিজ্ঞপ্তি