জিপিএ-৫ বেড়েছে টেকনাফে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের টেকনাফ উপজেলায় এসএসসি ও দাখিল পরীক্ষায় এবার জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে।
এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে ৩৫ জন। এর মধ্যে এসএসসিতে ২৮ ও দাখিলে সাতজন। গতবার জিপিএ-৫ পেয়েছিল ১৮ জন।
এবার টেকনাফের ১৩টি বিদ্যালয় থেকে ৭০৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে পাস করেছে ৬৪৪ জন। পাসের হার ৯১ শতাংশ৷ দাখিলে ১০টি মাদ্রাসা থেকে ২৬৬ জন পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে পাস করেছে ২৩৪ জন। পাসের হার ৮৮ শতাংশ।
সাবরাং উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মুফিজ দৌল্লা বলেন, ‘বিগত পাঁচ বছর ধরে উপজেলার শীর্ষ স্থান ধরে রাখতে সক্ষম হয়েছি। এবারও বিদ্যালয় থেকে সাতজন জিপিএ-৫ পেয়েছে৷ এ ছাড়া শতভাগ শিক্ষার্থী পাস করেছে।’