জিপিএর ভিত্তিতেই কলেজে ভর্তি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
একাদশ শ্রেণীতে এবারও মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফলাফল অর্থাৎ জিপিএর ভিত্তিতে শিক্ষার্থী ভর্তি করা হবে। ভর্তির কাজ শেষে ক্লাস শুরু হবে ১ জুলাই থেকে।
ফল প্রকাশের পর গতকাল বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের শীর্ষ পর্যায়ের একজন কর্মকর্তা এই তথ্য জানান।
জানতে চাইলে শিক্ষাসচিব কামাল আবদুল নাসের চৌধুরী বলেন, শিগগিরই একাদশ শ্রেণীর ভর্তি নীতিমালা চূড়ান্ত করা হবে।
গতকাল এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এবার মাদ্রাসা ও কারিগরিসহ ১০টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৮৯ দশমিক ৩৯ শতাংশ। আর শুধু আট বোর্ডের এসএসসিতে গড় পাসের হার ৮৯ দশমিক ৭২ শতাংশ।
শিক্ষা মন্ত্রণালয়ের সূত্রগুলো জানিয়েছে, সারা দেশের কলেজগুলোতে আসন সংকট না থাকলেও নামীদামি কলেজের সংখ্যা কম। এ জন্য অনেকে ভালো ফল করেও প্রত্যাশিত কলেজে ভর্তি হতে পারবে না।